শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

নির্বাচনে কালোটাকার প্রভাব দূর করার আহ্বান বদিউল আলম মজুমদারের

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী প্রক্রিয়ায় কালোটাকার গভীর প্রভাবের কথা উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক–সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের নির্বাচন এখন ব্যবসায় পরিণত হয়েছে। তাঁর ভাষায়, “টাকা দিয়ে কেনা যায়, এমন একটা গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। কালোটাকার এই প্রভাবকে দূরীভূত করতে হবে।”

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক বণিক বার্তা, যা ছিল ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫: অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার’—এর অংশ।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী রাজনীতিতে অর্থের অস্বচ্ছ ব্যবহার শুধু গণতন্ত্রকে দুর্বলই করছে না, রাষ্ট্র পরিচালনার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি মনে করেন, কালোটাকার দাপটে যোগ্য, নীতিবান ও সৎ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসতে পারছেন না; ফলে রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহি ও স্বচ্ছতার সংকট আরও বাড়ছে।

তিনি আরও বলেন, ন্যায্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ, প্রার্থীর সম্পদের উৎস যাচাই এবং অর্থের অপব্যবহার রোধে শক্তিশালী আইন ও প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে দেশের অর্থনীতি, রাজনীতি ও উন্নয়ন কাঠামোর নানা চ্যালেঞ্জ তুলে ধরেন অন্যান্য বক্তারাও। তারা বলেন, সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিকে টেকসই করা সম্ভব নয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ