শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে রাজশাহী সিটি কলেজে মানববন্ধন

পাঠক প্রিয়

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: রাজশাহী সিটি কলেজে বহিরাগতদের প্রবেশ এবং রাজনৈতিক অবস্থান তৈরি করার অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। ১৯ নভেম্বর সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা জানান, ১৮ নভেম্বর শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ কয়েকজন বহিরাগত কলেজে প্রবেশ করলে তাদের বাধা দেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পরদিনই নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়ান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কলেজ পড়াশোনার জায়গা। এখানে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের আড্ডা বসবে না। বহিরাগতদের প্রবেশ বন্ধ না করলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাবে।
গতদিনের মারামারির কারণে ভয়ে অনেক ছাত্র–ছাত্রী কলেজে আসতে পারেনি।
তারা আরও বলেন, রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত, আর সিটি কলেজ বহু বছর ধরে শুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। অনেক অভিভাবক তাদের সন্তানদের হোস্টেলে রেখে নিশ্চিন্তে পড়াশোনা করান শুধুমাত্র কলেজের নিরাপদ সুনামের কারণে। কিন্তু হঠাৎ বহিরাগতদের দৌরাত্ম্য, রাজনৈতিক বিশৃঙ্খলা ও গোলযোগের ঘটনা ঘটলে অভিভাবকেরাও তাদের সন্তানকে পাঠাতে ভয় পাবেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তারা মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা “নিরাপদ ক্যাম্পাস চাই—বহিরাগত প্রবেশ বন্ধ চাই”, “রাজনীতি নয়, শিক্ষা চাই”, “অসুরক্ষিত পরিবেশে ক্লাস চলবে না”—এমন বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে কলেজের স্বাভাবিক শিক্ষা পরিবেশ অক্ষুণ্ণ থাকে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর না ঘটে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ