বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

নিরপরাধ আওয়ামী লীগ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

পাঠক প্রিয়

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী...

নির্বাচনকালীন যানবাহন নিষেধাজ্ঞায় ঢাকায় গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রী

অনলাইন ডেস্ক নির্বাচনকে সামনে রেখে যানবাহন চলাচলে আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায়। বাসের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে...

ভোটের দিনে চার ধাপে ভোটের হার পাঠাতে ইসির নির্দেশ

বাসস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে ভোট প্রদানের শতকরা হার সংগ্রহ ও প্রেরণের নির্দেশ...

টাঙ্গাইলে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি  টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ...

এলপিজি দামে আরও সম্ভাব্য হ্রাস: উপদেষ্টা পরিষদের ঘোষণা

অনলাইন ডেস্ক  ঢাকা, ৫ ফেব্রুয়ারি – খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আরও সস্তা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার...

ঠাকুরগাঁও প্রতিনিধি | আওয়ামী লীগের নিরপরাধ সাধারণ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা অন্যায় করেছে শুধু তাদেরই শাস্তি হবে, আর যারা নিরপরাধ সাধারণ মানুষ—তাদের বিএনপি আগলে রাখবে।

বুধবার (27 ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানী বাজার এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমি পরিষ্কারভাবে চাই—আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা নিরপরাধ সাধারণ মানুষ, তাদের আমরা আগলে রাখব।”

তিনি বলেন, “এবার তো নৌকা নেই। নৌকা পালিয়ে গেছে। শেখ হাসিনা ভারতবর্ষে চলে গেছেন। মাঝখানে তার সমর্থকদের বিপদে ফেলে গেছেন। আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আর মাত্র ১৫ দিন পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এবার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে বিএনপি আশা করছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষ পুরোপুরি স্বস্তিতে নেই। তবে এমন একটি সময় এসেছে, যখন মানুষ তুলনামূলকভাবে রাতে শান্তিতে ঘুমাতে পারছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের সরকার গঠন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি কাজ করবে বলে জানান।

নিজ নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “এটাই আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিলে আমি আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ পাব।”

পথসভা শেষে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

অদৃশ্য অপারেশন: সাইবার নেটওয়ার্ক, ভুয়া কনটেন্ট ফ্যাক্টরি ও বট বাহিনীর গোপন তৎপরতা

অনুসন্ধানী বিশেষ প্রতিবেদন প্রথম দৃশ্য: মাঠ নীরব, কিন্তু ডিজিটাল আকাশ উত্তাল নির্বাচনের আগের রাত। মাঠে মাইক নেই, মিছিল নেই, পোস্টার টানার তাড়াহুড়ো নেই। আইন অনুযায়ী প্রচারণা...

নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি)...

যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী ট্যাংকার জব্দ পরিকল্পনা স্থগিত, তেলের বাজারে প্রভাব আশঙ্কা

অনলাইন ডেস্ক পারমাণবিক আলোচনা চলাকালীন সময়ে ইরানকে অর্থনৈতিকভাবে চাপ দিতে অতিরিক্ত তেলবাহী ট্যাংকার জব্দের পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। তবে হেরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের কারণে এই পরিকল্পনা...

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়: মাহদী আমিন

অনলাইন ডেস্ক ঢাকা, বুধবার: সৈয়দপুর বিমানবন্দরে নগদ অর্থসহ রাজনৈতিক নেতাকে আটকের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও...