শনিবার, মার্চ ৭, ২০২৬

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছর বয়সী দাদা

পাঠক প্রিয়

কঙ্গোতে গণকবর, পাওয়া গেছে ১৭১ মরদেহ

অনলাইন ডেস্ক  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহীরা এলাকা ছাড়ার পর দুটি গণকবর থেকে অন্তত ১৭১টি মরদেহ উদ্ধার...

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ ও চেয়ারম্যান এম. এ. মোতালেবের নেতৃত্বে ৪,৫০০ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৪ মার্চ ২০২৬ — শিল্পগোষ্ঠী হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদের নেতৃত্বে জাল-জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে...

মানুষের ডিম্বাণু, শুক্রাণু ও টিউমার কোষেও ঢুকছে মাইক্রোপ্লাস্টিক

অনলাইন ডেস্ক গবেষকরা নতুন করে সতর্কবার্তা দিচ্ছেন, মাইক্রোপ্লাস্টিক শুধু পরিবেশে নয়, মানবদেহেও ভয়াবহভাবে প্রবেশ করছে। আগেই জানা গিয়েছিল, রক্ত, মস্তিষ্ক...

যুদ্ধের আগুনে মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে বাংলাদেশের শ্রমবাজার, রেমিট্যান্সে বড় ধাক্কার শঙ্কা

অনলাইন ডেস্ক বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স। আর এই রেমিট্যান্সের বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের জেরে...

আইএফআইসি ব্যাংকের রমজান ও ঈদুল ফিতর বিশেষ কার্ড অফার ঘোষণা

কর্পোরেট ডেস্ক পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ কার্ড সুবিধা চালু করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া, ১২ ফেব্রুয়ারি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাতির কোলে চড়ে ভোট দেন ৯০ বছর বয়সী শাহজাহান মোল্লা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লা বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। তিনি চলাফেরা করতে অন্যের সাহায্য ছাড়া সক্ষম নন এবং কয়েক বছর ধরে বাড়ি থেকে বাইরে বের হন না।

ভোটের দিন সকালে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাঁর নাতি স্বাধীন মিয়া ও দুলাল মিয়া তাঁকে কোলে নিয়ে কেন্দ্রে পৌঁছে দেন। ভোট প্রদান শেষে শাহজাহান মোল্লা জানান, “জীবনের শেষ সময়ে নাতিদের কোলে চড়ে ভোট দিলাম। খুব খুশি লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।”

নাতি স্বাধীন মিয়া বলেন, “ভোট উৎসবের খবর শুনে ঘরে শুয়ে থাকা অসুস্থ দাদা ভোট দিতে চাইছিলেন। তাই আমরা তাঁকে কেন্দ্রে নিয়ে যাই। দাদা কোলে বসেই তাঁর ভোট দেন।”

এই ঘটনাটি এলাকার মানুষদের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে বয়স বা অসুস্থতা বাধা হয়ে দাঁড়াতে পারে না গণতান্ত্রিক অধিকার প্রয়োগে।

সর্বশেষ সংবাদ

জবিতে সাংবাদিকদের ওপর হামলা: ‘ছাত্রলীগও যে সাহস করেনি, তা প্রকাশ্যে শিবির করেছে’—ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি দেশীয় ব্র্যান্ড ওয়ান্ডার কেকের উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর...

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাসস আগামী ৮ মার্চ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান...

টি–টোয়েন্টিতে ইতিহাস গড়া অলরাউন্ডাররা: রেটিং পয়েন্টে শীর্ষে যারা

অনলাইন ডেস্ক টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব সবসময়ই আলাদা। ব্যাট হাতে রান তোলা ও বল হাতে উইকেট—দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে পারলে তবেই একজন খেলোয়াড় প্রকৃত...

মনস্তত্ত্ববিদ থেকে অভিনেত্রী—বাবার জন্যই অভিনয়ে আসেন যশমা গিল

শোবিজ ডেস্ক পর্দায় যাকে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত চরিত্রে দেখা যায়, সেই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী যশমা গিলের অভিনয়জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। সম্প্রতি এআরওয়াই ডিজিটালের...

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলায় মার্কিন বাহিনীর ভারতীয় বন্দর ব্যবহারের দাবি ‘ভুয়া’: দিল্লি

অনলাইন ডেস্ক ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় মার্কিন বাহিনী ভারতীয় বন্দর ব্যবহার করেছে—মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগরের এমন দাবিকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে...

ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এক সপ্তাহ পার হলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্যে দীর্ঘস্থায়ী...

সুপারহিরোর বেশে সালমান, রাজ ও ডিকের নতুন চমক

শোবিজ ডেস্ক  বলিউড সুপারস্টার Salman Khan আবারও নতুন ধাঁচের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘সিকান্দার’ ও Battle of Galwan-এর পর এবার জনপ্রিয় পরিচালক জুটি Raj...

সরকারি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখা: চিকিৎসকের লাইসেন্স স্থগিত, নজরদারি বাড়াচ্ছে সরকার

অনলাইন ডেস্ক সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি চেম্বারে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অনিয়মের...