অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
সুজনের নাম তালিকায় নেই
গত বছরের জুলাইয়ের ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে স্যালুট জানিয়ে রিকশাচালক সুজন ব্যাপক আলোচনায় আসেন। এরপর তিনি ঢাকা-৮ আসন থেকে এনসিপির দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ২০ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তবে প্রকাশিত প্রাথমিক তালিকায় ঢাকা-৮ আসনে সুজনকে মনোনয়ন দেয়নি এনসিপি। এতে সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হলেও দলীয় সূত্র জানিয়েছে—তালিকা এখনো চূড়ান্ত নয়।
অভিযোগ পেলে প্রার্থিতা বাতিলের ইঙ্গিত
সংবাদ সম্মেলনে সদস্যসচিব আখতার হোসেন বলেন,
“আমরা মনোনয়নপত্র বিতরণ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি। আজ যাদের নাম ঘোষণা করা হলো, তাদের বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।”
তিনি আরও জানান, যাচাই–বাছাই অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে তালিকায় পরিবর্তন আসতে পারে।


