বুধবার, জুন ৩, ২০২৬

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সিংড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলায় নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার সকাল ৯টায় সিংড়া উপজেলা পরিষদ এলাকার প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা তাদের দাবি তুলে ধরেন।

পথসভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যক্ষ্মা ও কুষ্ঠ সহকারী মমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মাহবুব হোসেন, উপজেলা সহকারী কমিশনার নাজির আবুল বাসার, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী রাহিমা খাতুন এবং মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহায়ক শাহ আলম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। নবম পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অথচ বেতন-ভাতা সেই অনুপাতে সমন্বয় করা হয়নি। অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচি চলাকালে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেন, ফলে কিছু দপ্তরের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ