শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ধানের শীষ ও জামায়াত প্রার্থীরা সকালেই শুরু করলেন ভোটদান, মোংলা-রামপালে ভোটারদের ভিড়

পাঠক প্রিয়

মোংলা প্রতিনিধি

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সকালেই শীর্ষ প্রার্থীরা তাদের ভোট দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রামপালের ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

ভোট দিয়ে তিনি বলেন, “সকাল সকাল ভোট দিয়েছি। আশা করি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। আমাদের নেতা তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা ইতোমধ্যে জাতির কাছে তুলে ধরা হয়েছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।”

তবে তিনি ভোটের পরিবেশ নিয়ে কিছু শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “গত রাতে মোংলা ও রামপালে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা চলছে। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং প্রশাসন ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।”

এদিকে, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ভোটদানও সকালেই শুরু হয়। সকাল সাড়ে ৭টায় তিনি ভোট দিয়েছেন রামপালের সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

মোংলা-রামপালের ভোট কেন্দ্রগুলোতে ভোর থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। কেন্দ্রের গেট খোলার আগেই বাইরে দীর্ঘ লাইন তৈরি হয়, যেখানে নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ ভোটদানে অংশ নিচ্ছেন।

ভোটারদের উৎসাহমুখর উপস্থিতি ও প্রার্থীদের সকালের ভোটদান মোংলা-রামপাল উপজেলাকে করে তুলেছে ভোট উৎসবের ছবিতে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ