শনিবার, জুলাই ১৮, ২০২৬

ধর্ষণ মামলায় জাতীয় ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল রায়হানের বিরুদ্ধে চার্জশিট দাখিল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: জাতীয় ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে তোফায়েল আহমেদ রায়হান একাধিকবার ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় আরও কয়েকবার ধর্ষণ ঘটানো হয়।

ভুক্তভোগী তরুণী ১ আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে অভিযোগপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ