বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

দেশ রক্ষার জন্য এখনই মাঠে নেমে পড়ুন নইলে দেশ ধ্বংস হয়ে যাবে : তারেক রহমান

পাঠক প্রিয়

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

সংসদে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

অনলাইন ডেস্ক জাতীয় সংসদে পাস হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬”। শুক্রবার (বিকাল সাড়ে...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...

জামায়াতে ইসলামীকে অবলম্বন করতে হবে মহানবীর সংবিধান ‘মদিনা সনদ’ : ড. সুফি সাগর সামস্

সার্বজনীন স্থায়ী শান্তি, ভ্রাতৃত্ব, নিরাপত্তা, মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও ইসলামি রাষ্ট্রব্যবস্থায় মদিনা সনদ এর বিকল্প নেই। মদিনা সনদ পৃথিবীর...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলীয় নেতা-কর্মীদের এখনই মাঠে নামতে হবে। তাঁর ভাষায়, ‘মাঠে না নামলে দেশ ধ্বংস হয়ে যাবে।’ বিজয়ের মাস উপলক্ষে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে যুবদল ও কৃষক দলের নেতারা অংশ নেন।

মেগা প্রকল্প নয়, জনগণের কল্যাণে ব্যয়—তারেক রহমান

তারেক রহমান অভিযোগ করে বলেন, অতীতের স্বৈরাচারী সরকারগুলোর সময়ে বড় বড় অবকাঠামো নির্মাণের নামে ‘মেগা প্রকল্প’ নিলেও সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্য পূরণ করতে পারেনি। তথাকথিত উন্নয়নের নামে গড়ে ওঠা বহু আইটি পার্ক এখন সামাজিক অনুষ্ঠান, বিয়েশাদি আয়োজনের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে—যা প্রকল্পগুলোর ব্যর্থতারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নের পেছনে খরচ করা হবে।’ এজন্য আগামীতেও বিএনপি নতুন কোনো মেগা প্রকল্পে যাবে না বলে জানান তিনি।

আইটি খাতে পরিকল্পনা

ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপি নতুন আইটি পার্ক নির্মাণের পরিকল্পনা করছে না। বরং বিদ্যমান আইটি পার্কগুলোকেই সংস্কারের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতে আগ্রহী তরুণদের জন্য উপযোগী করে তোলা হবে। তিনি বলেন, ‘দুর্নীতির লাগাম টেনে ধরতেই এ সিদ্ধান্ত। আইটি খাতের উন্নয়ন হবে প্রকৃত কর্মীদের সুযোগ সৃষ্টি করে।’

দলীয় কর্মীদের প্রতি আহ্বান

বক্তব্যের শেষাংশে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এখনই মাঠে নামতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। দেশবাসীর কাছে বিএনপির পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরতে হবে, যাতে শিক্ষাসহ স্বাস্থ্য ও মানবাধিকারের প্রশ্নে প্রকৃত পরিবর্তন আসে।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ