মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দেশে ফিরতে হাইকমিশনে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন তারেক রহমান

পাঠক প্রিয়

কূটনৈতিক প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে প্রথম আলোকে একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন ইতোমধ্যে হাইকমিশনে জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন না করায় বাংলাদেশে আসতে ট্রাভেল পাস ছাড়া সম্ভব হচ্ছিল না। গত মাসে ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “যদি কেউ দেশে আসতে চান এবং পাসপোর্ট না থাকে বা মেয়াদোত্তীর্ণ হয়, তবে আমরা একবারের জন্য ওয়ান টাইম ট্রাভেল পাস দিয়ে দিই। এতে এক দিন সময় লাগে। কোনো অসুবিধা নেই।”

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারো সরকারের সময়ে গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যান এবং এরপর থেকে সেখানে অবস্থান করছেন। ১৭ বছরের বেশি সময় পর ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি বেলা ১১:৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে বিশেষ আয়োজন করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই, তাঁর ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকে।”

তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দেশে ফিরলে তিনি সরাসরি মাকে দেখতে যেতে পারেন। তাই বিমানবন্দর এবং হাসপাতালের কাছাকাছি স্থানগুলোতে সংবর্ধনার আয়োজনের উপযুক্ত স্থানের খোঁজ চলছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ