সোমবার, আগস্ট ২৪, ২০২৬

দূতাবাসে হামলা হলে বহির্শক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৯ ডিসেম্বর : সবাইকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে কোনো দূতাবাস আক্রান্ত হলে বহির্শক্তি হস্তক্ষেপের সুযোগ পেতে পারে।

শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না—যদি কোনো দূতাবাস আক্রান্ত হয়, যদি কোনো ধরনের সাবোটাজ কর্মকাণ্ড চলে, তাহলে বহির্শক্তি এখানে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না।”

তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভারত থেকে প্রতিনিয়ত শেখ হাসিনা বাংলাদেশবিরোধী চক্রান্ত করে যাচ্ছে এবং ভারত নগ্নভাবে সেটিকে সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু এর জন্য আমরা ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না।”

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, যারা উসকানিমূলক কর্মকাণ্ড করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি দেশের জনগণের উদ্দেশে বলেন, “অহিংস ও গণতান্ত্রিকভাবে রাজপথে নামুন। যারা সাবোটাজ করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা করতে চায় কিংবা দূতাবাসে হামলা করতে চায়—তাদের নিবৃত্ত করুন।”

আবেগের পাশাপাশি বিবেক ও যুক্তিবোধ দিয়ে আন্দোলন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের আবেগ আছে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে আমরা মানুষ। আমাদের লজিক দিয়ে কাজ করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ