মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

দিয়াগো জোতার স্মরণে অ্যানফিল্ডে বিশেষ শ্রদ্ধা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

গত জুলাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড দিয়াগো জোতা। তার অকাল প্রয়াণের পর শনিবার প্রথমবারের মতো মুখোমুখি হয় তার সাবেক দুই ক্লাব—লিভারপুল ও উলভস। প্রিমিয়ার লিগের সেই ম্যাচে ফলাফলের চেয়েও বড় হয়ে ওঠে জোটার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিক সংহতির অনন্য প্রদর্শন।

ম্যাচ শুরুর আগেই আবেগঘন হয়ে ওঠে অ্যানফিল্ডের পরিবেশ। মাসকট হিসেবে মাঠে নামে জোটার দুই ছেলে দিনিস ও দুয়ার্তে। গ্যালারিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী রুতে কার্দোসো। স্ট্যান্ডজুড়ে দেখা যায়—‘দিয়াগো জোতা, চিরকাল আমাদের হৃদয়ে’ লেখা ব্যানার। নীরবতা আর করতালিতে ভরে ওঠে পুরো স্টেডিয়াম।

খেলার ১৮তম মিনিটে উলভস সমর্থকেরা তাদের সাবেক তারকাকে স্মরণ করে গান ধরলে লিভারপুল সমর্থকেরা করতালির মাধ্যমে সংহতি জানান। দুই মিনিট পর, ২০তম মিনিটে লিভারপুল সমর্থকেরা গান শুরু করলে পুরো অ্যানফিল্ড দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়। উলভস সমর্থকেরাও একইভাবে সাড়া দেন—এক মুহূর্তে বিভাজন ভুলে ফুটবল হয়ে ওঠে মানবিকতার ভাষা।

এই শ্রদ্ধা নিবেদন কেবল মাঠেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচের আগের রাতে উলভস স্কোয়াডের সদস্যরা জোটার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান—যা সমর্থকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।

সমর্থকদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন লিভারপুলের কোচ আর্নে স্লট। তিনি বলেন, “ফুটবল শুধু জয়-পরাজয়ের নয়, মানুষেরও। আজকের পরিবেশ সেটাই প্রমাণ করেছে।”

ফলাফল যাই হোক, জোটার স্মরণে লিভারপুল ও উলভস সমর্থকদের একসঙ্গে দাঁড়ানো ফুটবল বিশ্বকে আবারও মানবিকতার শক্ত বার্তা দিয়ে গেল।

সর্বশেষ সংবাদ

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি, দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

জনপ্রিয় সংবাদ