অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার ভিনিসিউস জুন্সির একটি চমৎকার গোলে মাঠে জয় নিয়ে ফিরেছেন রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয়টি ছিল গোল উদযাপনের পর ঘটে যাওয়া ঘটনা।
গোলের পর কর্নার স্ট্যান্ডের কাছে গিয়ে কোমর দুলিয়ে নেচে উদযাপন করেন ভিনিসিউস। গ্যালারির ওই প্রান্তে ছিলেন বেনফিকার সমর্থকরা। এই উদযাপনের কারণে হলুদ কার্ডও পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এরপরই ভিনিসিউস অভিযোগ করেন, বেনফিকারের আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নি তাঁর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছেন। অভিযোগের ভিত্তিতে রেফারি খেলাকে প্রায় ১১ মিনিটের জন্য বন্ধ করেন।
টিভি ফুটেজে দেখা গেছে, প্রেস্তিয়ান্নি মুখ ঢেকে কিছু বলছেন, যা শুনে ভিনিসিউস ও তাঁর সতীর্থরা প্রতিক্রিয়া দেখান। সেখানে উপস্থিত ছিলেন এমবাপেও। ম্যাচের পর ফরাসি ফরোয়ার্ড জানান, জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিউসকে পাঁচবার ‘বানর’ বলা হয়েছে।
রিয়াল মাদ্রিদ কোচ আলভারোয়া আরবেলোয়াও এই ঘটনার পর বলছেন, ফুটবল থেকে বর্ণবাদ দূর করতে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, “দোষীর শাস্তি হওয়া উচিত। আমাদের সামনে একটি দৃষ্টান্ত স্থাপনের সুযোগ রয়েছে। ফুটবল ঘিরে আবেগ মানুষের মনে আলোড়ন তোলে, তবে যা হয়েছে তা মেনে নেওয়া যায় না।”
কয়েক বছর ধরেই ভিনিসিউস বর্ণবাদের শিকার হচ্ছেন। স্পেনের মাঠেও তাকে উদ্দেশ্য করে অপ্রীতিকর মন্তব্য করা হয়েছে। তবে আরবেলোয়া আশাবাদী যে, এই প্রতিকূলতার মধ্যেও ভিনিসিউস তাঁর খেলা চালিয়ে যেতে পারবেন।


