রবিবার, মার্চ ৮, ২০২৬

তোমার অস্তিত্ব বিলিন না হওয়া পর্যন্ত ওয়াজ করিও না : বড় পীর মুহিউদ্দিন আবদুল ক্বাদির জিলানী (র)

পাঠক প্রিয়

খামেনি নিহতের পর ইরান পাল্টা কঠিন জবাব দিচ্ছে, অস্ত্রভাণ্ডার কতটা শক্তিশালী

অনলাইন ডেস্ক আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। শনিবার ইরান ভূখণ্ডে...

প্রবাসে পহেলা বৈশাখ: অস্ট্রেলিয়ায় যাচ্ছে শিরোনামহীন

 অনলাইন ডেস্ক বাংলা নববর্ষকে ঘিরে আবারও বিদেশ সফরে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। এবারের গন্তব্য অস্ট্রেলিয়া। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে...

হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের সকল অর্থনৈতিক কেন্দ্রে আঘাতের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল ইব্রাহিম...

নিউজিল্যান্ডের বিধ্বংসী জয়, ফিন অ্যালেনের ইতিহাসগড়া সেঞ্চুরি ফাইনালের টিকেট নিশ্চিত করল

অনলাইন ডেস্ক কলকাতা: বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে...

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি দেশীয় ব্র্যান্ড ওয়ান্ডার কেকের উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ...

মহানবী (স) এর বংশের ১৪তম প্রতিনিধি ও বংশধর হযরত বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি (র) বলেছেন, তোমার অস্তিত্ব বিলিন না হওয়া পর্যন্ত ওয়াজ করিও না। প্রথমে শরীয়তের আদেশ-নিষেধ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে শক্তিশালী হও, তারপর দেখ উহার স্বাদময় আল্লাহর নৈকট্য ও রহস্য কত আনন্দ ও সুন্দর। এই বাণী প্রদানের পূর্বে হযরত বড় পীর (র) এর জীবনে একটি বিশেষ অলৌকিক ঘটনা ঘটেছিল। তিনি তখন মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ মুহাক্কিক, মুহাদ্দিস, ফিকাহ শাস্ত্রবিদ তথা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহাপুরুষ। তখন তিনি সর্বক্ষণ নীরব থাকতেন। কি যেন ভাবতেন। তখন বাগদাদের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাঁকে হেড মুদারিসের দায়িত্ব গ্রহণের জন্য পীড়াপীড়ি করত। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন ওয়াজ মাহফিলে ওয়াজ করার জন্য অনুনয় বিনয় করত। কিন্তু তিনি ছিলেন নীরব।

এ সময় মুসলিম জাহানের অবস্থা ছিল বড়ই করুণ। হঠাৎ একদিন একটি অচেনা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কঙ্কালসার এক ব্যক্তি হযরত বড় পীর (র) এর সম্মুখে পড়ে কাতরাচ্ছিলেন। লোকটি আর্তনাত করে তাঁকে বলছিলেন, হুজুর, আমি একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান— হয়ে আছি, আপনি দয়া করে আমাকে একটু স্পর্শ করুন, আপনি স্পর্শ করলে আমার এই দুরাােগ্য ব্যাধি ভালো হয়ে যাবে; হুজুর, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি একটু করুণা করুন। লোকটির কাতরতায় হযরত বড় পীর (র) ভাবলেন লোকটি হয়তো পাগল, তা’না হলে এরকম উদ্ভট কথা বলে, আমি তাকে স্পর্শ করলেই তার দুরারোগ্য ব্যাধি ভাল হয়ে যাবে! এরকম সাত পাঁচ ভেবে হযরত বড় পীর (র) চলে যেত উদ্যত হলে লোকটি হযরত বড় পীরের পথ আগলে ধরে বলেন, ‘হুজুর, আল্লাহর ওয়াস্তে আমার প্রতি দয়া করুন’। আল্লাহর ওয়াস্তে তথা আল্লাহর দোহাই দেওয়াতে হযরত বড় পীর থমকে দাঁড়ান। তিনি লোকটিকে দাঁড় করানোর উদ্দেশ্যে তার একটি হাত ধরেন। হযরত বড় পীর লোকটির হাত ধরামাত্রই তার শরীর অস্বাভাবিভাবে পরিবর্তিত হতে থাকে, মুহুর্তের মধ্যে লোকটি একজন যুবকে পরিণত হয়। তখন আকাশে বাতাসে ধ্বনি-প্রতিধ্বনি হতে থাকে ‘মুহিউদ্দিন, মুহিউদ্দিন’। অর্থ : হে ধর্মের পুণর্জন্মদানকারী, হে ধর্মের পুণর্জন্মদানকারী।

অলৌকিকভাবে ঘটে যাওয়া এ ঘটনায় হযরত বড় পীর (র) চিন্তামগ্ন হয়ে পড়েন। তিনি ওই ঘটনার মর্মার্থ নিয়ে গভীর ভাবনায় নিমগ্ন হন। ভাবতে ভাবতে এক সময় তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। তন্দ্রাবস্থায় তিনি দেখেন তাঁর ঘর ঐশ্বরিক আলোয় আলোকিত হয়ে গেছে। মহানবী রসূলে করিম (স) তাঁর কাছে আগমন করেছেন। নবীজি তাকে বলছেন, হে আমার প্রিয় আব্দুল কাদির, আপনি নীরব কেন? আমার দীন ইসলামের এই করুণ অবস্থার মধ্যে আপনি চুপ করে আছেন কেন? আল্লাহ-রসূল সম্পর্কে মানব জাতিকে সচেতন করে তুলুন। আমার দীন ইসলাম এখন ওই কঙ্কালসার মানুষটির মত হয়ে গেছে। যে মানুষটি আপনার স্পর্শে যুবকে পরিণত হয়েছে। আপনি আর চুপ করে থাকবেন না।

মহানবী রসূলে করিম (স) এর ওই পবিত্র বাণী শুনে হযরত বড় পীর হাতজোড় করে হাটুভেঙ্গে বসে নবীজিকে বললেন, ইয়া রসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ (স), মহান আল্লাহ ও আল্লাহর রসূলের হাকিকত কি যথাযথ আদবরক্ষা করে কোনো মানুষ বয়ান করতে পারে? কোন্ বাক্য কত বিনয়ের সাথে নিম্নস্বরে বলতে হবে আর কোন্ বাক্য কত উচ্চস্বরে চিৎকার করে বলতে হবে তা কিভাবে আমি রক্ষা করব? কোনো একটি বাক্য যদি আমি উচ্চস্বরে বলে বে-আদবী করে ফেলি, শুধুমাত্র এই ভয়ে আমি চুপ করে আছি। ইয়া রসূলুল্লাহ (স), দয়া করে আমাকে ক্ষমা করুন।

হযরত বড় পীরের ওই মিনতি শুনে মহানবী রসূলে করিম (স) সন্তুষ্ট হয়ে বললেন, আপনি হাঁ করুন। সঙ্গে সঙ্গে বড় পীর হাঁ করলেন। তখন মহানবী (স) বড় পীরের মুখে ফুঁক দিয়ে বললেন, এখন থেকে আপনার জবান থেকে যে বাক্য উচ্চারিত হবে তা আপনার জবানের বাক্য হবে না, তা সম্পূর্ণই আল্লাহ ও আল্লাহর রসূলের জবানে বলা হবে। মহান আল্লাহ ও আল্লাহর রসূল আপনার জবানে কথা বলবেন। এ ঘটনার পর হযরত বড় পীর (র) ওয়াজ শুরু করেন। জিন, ফিরিস্তা, রাজা-বাদশা, আমির-ওমরাহগণ ছব্ধবেশ ধারণ করে মাহফিল প্রাঙ্গণে সাধারণ মানুষের মধ্যে একাকার হয়ে হযরত বড় পীর (র) ওয়াজ শ্রবণ করতেন। ওই আদব-আখলাকের মধ্য দিয়ে আল্লাহ ও আল্লাহর রসূল (স) এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে আত্মশক্তি অর্জন করার শিক্ষা-দীক্ষা বর্তমানের আলেম-উলামাদের মধ্যে কোথায়? খিলাফতীয় আকিদার শিক্ষা-সংস্কৃতি প্রচলিত থাকার কারণেই ওই শিক্ষা আমাদের মধ্যে নেই।

সুফি সাগর সামস্
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

সর্বশেষ সংবাদ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি...

রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক রমজানে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পবিত্র এই মাস সংযম, ত্যাগ...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন অধ্যায়, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

বিশেষ প্রতিবেদন | আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন ও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। যুদ্ধের অষ্টম দিনে উভয় পক্ষই আরও শক্তিশালী...

ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী?

অনলাইন ডেস্ক দীর্ঘদিনের জল্পনা ও রহস্যের অবসান ঘটিয়ে এবার সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। ইরানের বিপ্লবী গার্ড কোরের (IRGC) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে ইসরায়েলের...

ফাইনালে ভারতই এগিয়ে, তবে সমীকরণ এখন ৫০-৫০: মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড সেমিফাইনালের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ভারত ও নিউজিল্যান্ডকে প্রায়...

জনপ্রিয় সংবাদ

ফাইনালে ভারতই এগিয়ে, তবে সমীকরণ এখন ৫০-৫০: মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড সেমিফাইনালের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ভারত ও নিউজিল্যান্ডকে প্রায়...

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, সৌদি ঘাঁটিও লক্ষ্যবস্তু

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই...

হরমুজ প্রণালিতে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানিয়েছে আইআরজিসি

অনলাইন ডেস্ক মার্কিন সামরিক নীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক ‘অপারেশন এপিক ফিউরি’সহ কয়েকটি সামরিক অভিযানের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, যুক্তরাষ্ট্র এখন...

ইফতারে আপেলের জুস: শক্তি বাড়ায়, কমায় হৃদরোগের ঝুঁকি

অনলাইন ডেস্ক প্রচলিত একটি প্রবাদ রয়েছে—‘প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না।’ এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে আপেলের অসংখ্য পুষ্টিগুণ। পুষ্টিবিদদের মতে, আপেল...