মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

তিন বিদেশি ক্রিকেটার হারাল চট্টগ্রাম রয়্যালস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে দলটি থেকে নাম প্রত্যাহার করেছেন তিন বিদেশি ক্রিকেটার।

নিলামের আগেই সরাসরি চুক্তিতে পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। তবে আবরারসহ শেষ পর্যন্ত তিনজনই বিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। আবরার ছাড়া বাকি দু’জন হলেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলা।

জানা গেছে, নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তি পত্র (এনওসি) না পাওয়ায় বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন স্টার্লিং ও ডিকভেলা। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে প্রাথমিকভাবে এনওসি পেলেও আবরার আহমেদের বিপিএলে খেলা এখন অনিশ্চিত। বিশ্বকাপ পরিকল্পনায় থাকার কারণে আবরারকে বিপিএলে খেলাতে আগ্রহী নয় পিসিবি, ফলে তার এনওসি স্থগিত করার প্রক্রিয়া চলছে।

সবমিলিয়ে আসন্ন আসরের আগে বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর খুব অল্প সময়ের মধ্যেই তাদের বিকল্প ক্রিকেটার দলে ভেড়ানোর চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ