শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

তাড়াইলে সেরা সাইফুল একাডেমি

পাঠক প্রিয়

‘মুজিব বর্ষের অঙ্গীকার মাদক রুখবে খেলোয়াড়’  তাড়াইল উপজেলায় শেষ হলো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। তাড়াইল উ”চ বিদ্যালয়ের মাঠে মিজান একাডেমিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছে সাইফুল একাডেমি। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক মাহমুদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তাড়াইল উপজেলায় এই টুর্নামেন্টের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। তাড়াইলের চারটি একাডেমি অংশ নেয় এই প্রতিযোগিতায়। দিনব্যাপী এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আলম
একাডেমিকে ৪-০ গোলে হারিয়েছিলো সাইফুল একাডেমি। আরেক সেমিফাইনালে জীবন একাডেমিকে ২-১ গোলে হারিয়েছিলো মিজান একাডেমি। ফাইনালে সাইফুল একাডেমির একমাত্র গোলটি করেন শিপন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়র হন এই মিডফিল্ডার। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপ¯ি’ত ছিলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ