শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

তারেক রহমানের সমাবেশস্থলে জনতার ঢল

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক,  রাজশাহী

রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল থেকেই দূর-দুরান্ত থেকে বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে সমাবেশস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন তারা। বেলা ১১টার দিকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠটি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে বৃহৎ জনসমাবেশের আয়োজন করেছে। সকাল থেকেই মহানগর ও বিভিন্ন উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পতাকা হাতে মাঠে অবস্থান নেন। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো মাঠজুড়ে স্লোগান ও মিছিলের মধ্য দিয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর পাশাপাশি আশপাশের জেলা ও উপজেলার নেতাকর্মীরাও এ সমাবেশে যোগ দিতে আসছেন। ফলে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশপথে বাড়তি যানবাহনের চাপ দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সমাবেশ উপলক্ষে দলীয় কার্যালয়গুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের বক্তব্য থেকে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক দিকনির্দেশনা পাওয়া যাবে—এ প্রত্যাশায় তারা সমাবেশে যোগ দিয়েছেন।

সব মিলিয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনায় মাদ্রাসা মাঠ ইতোমধ্যে পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ