মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক যাত্রায় ঐতিহাসিক মুহূর্ত: সালাহউদ্দিন আহমদ

পাঠক প্রিয়

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরসহ রাষ্ট্রব্যবস্থায় বড় সংস্কারের প্রতিশ্রুতি বিএনপির

অনলাইন ডেস্ক ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ, উপ-রাষ্ট্রপতি পদ সৃজন, সংসদের উচ্চকক্ষ প্রবর্তনসহ রাষ্ট্রব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে...

বিমানের জ্বালানি বাঁচাতে নতুন প্রযুক্তি আবিস্কার করল নাসা

অনলাইন ডেস্ক মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিমানের জ্বালানি সাশ্রয়ে নতুন একটি উন্নত প্রযুক্তি উদ্ভাবন করেছে। সংস্থাটি জানিয়েছে, এই প্রযুক্তি...

নির্বাচনে বিজয়ী হলে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বিএনপির

অনলাইন ডেস্ক ঢাকা, ৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার...

কক্সবাজারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর ৬১ যৌথ অভিযান, গ্রেপ্তার ৮০

কক্সবাজার প্রতিনিধি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার অঞ্চলে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গত এক মাসে ৬১টি যৌথ...

সাবিনাকে বাইরে রেখে নতুন চুক্তি, বিতর্কে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক  বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় নারী ফুটবল দল থেকে অধিনায়ক সাবিনা খাতুনসহ আরও কয়েকজন সিনিয়র ফুটবলারকে নতুন চুক্তির...

অনলাইন ডেস্ক

ঢাকা, বৃহস্পতিবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার তারেক রহমানের আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় ১৭ থেকে ১৮ বছর নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে একটি অনন্য ও ঐতিহাসিক ঘটনা। তিনি বলেন, “সারা দেশের কোটি কোটি মানুষ আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে—শুধু এক নজর তারেক রহমানকে দেখার জন্য এবং তার মুখ থেকে দু’একটি কথা শোনার জন্য।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলনের পর জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। “আমরা ১৬ থেকে ১৭ বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গণতান্ত্রিক আন্দোলন তার পরিণতি পেয়েছে। ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র মুক্ত হয়েছে, আর আজ আমরা এক মুক্তির আবহে দাঁড়িয়ে আছি,” বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির এই শীর্ষ নেতা সতর্ক করে বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি দোসররা এখনও সক্রিয় রয়েছে। তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতে পারে। তবে এসব ষড়যন্ত্র তাদের জন্যই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “সহিংসতা ও অগণতান্ত্রিক উপায়ে যারা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা রুদ্ধ করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।” জনগণের সহযোগিতায় গণতান্ত্রিক উত্তরণের পর একটি সত্যিকারের গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সুশাসিত রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ