শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

তারেক রহমানের জনসভা: ‘দুলাভাই’ স্লোগানে মুখরিত আলিয়া মাদরাসা মাঠ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট অঞ্চলের যুবকদের কাছেও জনপ্রিয়তা বাড়ানোর এক অভিনব রূপ হিসেবে ‘দুলাভাই’ স্লোগান মুখরোজ, বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি ঘোষণাও করলেন চেয়ারম্যান।

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উপস্থিত হয়ে দলীয় সমর্থন ও ভোট প্রার্থনা করেন। তিনি প্রায় ২৫ মিনিট বক্তব্য রাখেন, যেখানে আগামী নির্বাচনে বিএনপির পরিকল্পনা এবং ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা তুলে ধরেন।

বক্তৃতার শেষের পরেই মঞ্চ ও মাঠ মুখরিত হয়ে ওঠে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে। মঞ্চের সামনের দিক থেকে শুরু হওয়া এই স্লোগান ক্রমশ পুরো মাঠজুড়ে ছড়িয়ে পড়ে।

বিএনপির কাছে শুধু রাজনৈতিক নেতার পরিচয় নয়, ব্যক্তিগত জীবনের কারণে তারেক রহমান সিলেটের যুবক ও তরুণদের কাছে ‘দুলাভাই’ হিসেবেও জনপ্রিয়। দীর্ঘদিন পর দেশে ফেরার পর থেকে সিলেট অঞ্চলের বিভিন্ন সভা, সমাবেশ এবং মিছিলে এমন স্লোগান এবং দেয়াল লিখন লক্ষ্য করা গেছে।

জনসাধারণের মধ্যে এই উচ্ছ্বাস এবং পরিচিতির সমন্বয় রাজনৈতিক সমর্থন বাড়ানোর ক্ষেত্রে তারেক রহমানের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে দেখা যাচ্ছে।

একজন স্থানীয় বিএনপি নেতা বলেন, “দুলাভাই হিসেবে তারেক রহমানের উপস্থিতি আমাদের যুবসমাজকে আরও উজ্জীবিত করছে। তার বক্তৃতা ও পরিকল্পনা আমাদের আশা আরও বাড়িয়ে দিয়েছে।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ