মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রাম থেকে ঢাকায় লাখো নেতাকর্মীর ঢল

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দলীয়ভাবে বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নিতে চট্টগ্রাম বিভাগ থেকে রাজধানী ঢাকায় কয়েক লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে দাবি করেছেন দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রাম বিভাগের ১০টি সাংগঠনিক ইউনিট থেকে ৭ থেকে ১০ লাখ নেতাকর্মী ঢাকায় আসবেন বলে তাদের প্রত্যাশা। তিনি জানান, মঙ্গলবার থেকেই নেতাকর্মীরা ঢাকায় যাত্রা শুরু করেছেন। দলীয়ভাবে ভাড়া করা বাস ও হাইসের পাশাপাশি অনেকেই ব্যক্তিগত গাড়িতে করে রাজধানীতে যাবেন।

তিনি আরও বলেন, শুধু চট্টগ্রাম জেলা থেকেই এক লাখের বেশি নেতাকর্মীর ঢাকায় সমাগম হতে পারে। “এ ধরনের সাড়া অতীতে কখনো দেখা যায়নি। অন্যান্য কর্মসূচির তুলনায় এবার অন্তত ১০ গুণ বেশি লোক সমাগম হতে পারে,”—বলেন তিনি।

মীর হেলাল জানান, তারেক রহমানের নির্বাচনি এলাকা হাটহাজারী থেকে তাকে স্বাগত জানাতে একশর বেশি বাস ও ৮৫টি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, মহানগর এলাকা থেকে অন্তত ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। এরই মধ্যে অনেকেই রাজধানীতে পৌঁছে গেছেন। যাদের ঢাকায় থাকার নিজস্ব ব্যবস্থা রয়েছে, তাদের নিজ উদ্যোগে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বুধবার (২৪ ডিসেম্বর) যাত্রাকারীদের জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে একশটির বেশি বাস ও হাইস ভাড়া করা হয়েছে। পাশাপাশি আন্তঃনগর তূর্ণা নিশিথা, চট্টগ্রাম মেইল ও বিশেষ ট্রেনেও বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, দক্ষিণ জেলা থেকে অন্তত ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। বিভিন্ন উপজেলা থেকে বাস ও হাইস ভাড়া করা হয়েছে, অনেকে আবার ব্যক্তিগত গাড়ি ও ট্রেনেও যাত্রা করবেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যে পটিয়া উপজেলা থেকে ১২টি, সাতকানিয়া-লোহাগাড়া থেকে ছয়টি, বোয়ালখালী থেকে চারটি বাসে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এছাড়া আনোয়ারা ও বাঁশখালী থেকেও নেতাকর্মীদের যাত্রার প্রস্তুতি রয়েছে। কর্ণফুলী উপজেলা থেকে ২০টি বাস এবং সাতকানিয়া-লোহাগাড়া থেকে বাসের পাশাপাশি আটটি হাইস ভাড়া করা হয়েছে।

বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা দলীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ