অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান-কে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে মোদি লেখেন, “বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।”
তিনি আরও উল্লেখ করেন, “ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে। আমি আমাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”
এই অভিনন্দন রাজনৈতিক পর্যবেক্ষক এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে মূল্যায়ন করছেন।


