মঙ্গলবার, জুন ২, ২০২৬

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১–এর জন্য ১১ দফা প্রতিশ্রুতিও ঘোষণা করেন।

কোনো দলের নাম উল্লেখ না করে আমীর খসরু বলেন, পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে বিভিন্ন তথ্য উঠে আসছে। কেউ ব্যালট ছাপানো, বোরকা তৈরি, এনআইডি কার্ড সংগ্রহ কিংবা বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর নেওয়ার মতো কর্মকাণ্ড করছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব অপচেষ্টায় জনগণ বিভ্রান্ত হবে না বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ভোটের দিন এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কোয়ালিশন সরকার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক আদর্শ ও ৩১ দফা কর্মসূচির সঙ্গে অন্য কোনো দলের পরিকল্পনার মিল থাকলে এবং দল প্রয়োজন মনে করলে আলোচনা সাপেক্ষে কোয়ালিশন সরকার গঠনের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে এর সম্ভাবনা কম বলেও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। এ পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও নাগরিকদের যৌথভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করা হলে জনগণ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার সময় প্রথমেই বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও কার্যকারিতা সম্পর্কে জানতে চান। তাই আগামী দিনে বন্দরকে বৈশ্বিক মানের দক্ষতায় নিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিশ্বের সফল বন্দর পরিচালনার উদাহরণ অনুসরণ করে চট্টগ্রামকে একটি লজিস্টিক্যাল হাবে পরিণত করা সম্ভব। এ জন্য বন্দরের দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম সাজ্জাদসহ অন্যান্য নেতারা।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ