শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

তরুণদের ভরসায় টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া, অধিনায়ক এরাসমাস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া ক্রিকেট বোর্ড। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ অলরাউন্ডার গেরহার্ড এরাসমাস। সীমিত আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রেখেই বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে যাচ্ছে আফ্রিকার এই দলটি।

ঘোষিত স্কোয়াডে এমন পাঁচজন ক্রিকেটার রয়েছেন, যাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ১০টিরও কম। তবে দলটির পরিকল্পনা ও কৌশলে বড় ভূমিকা রাখবেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার ও কোচ গ্যারি কার্স্টেন। গত ডিসেম্বরের শুরুতে জাতীয় দলের কনসালট্যান্ট হিসেবে তাকে নিয়োগ দেয় নামিবিয়া ক্রিকেট বোর্ড। তার অভিজ্ঞতা ও আধুনিক ক্রিকেট দর্শনে বিশ্বকাপে চমক দেখানোর প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।

অধিনায়ক এরাসমাসের পাশাপাশি স্কোয়াডে আছেন উইকেটকিপার জেইন গ্রিন, অলরাউন্ডার জে জে স্মিট, জান ফ্রাইলিঙ্ক, স্পিনার বার্নার্ড স্কল্টজ, পেসার রুবেন ট্রাম্পেলম্যান এবং ব্যাটিং অলরাউন্ডার জান নিকল লফটি–ইটন

পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন মাত্র ২০ বছর বয়সী তরুণ জ্যাক ব্রাসেল। তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ বেন শিকোঙ্গো ও উদীয়মান পেসার ম্যাক্স হেইঙ্গো। ব্যাটিং বিভাগে ভরসা রাখা হয়েছে লোরেন স্টিনক্যাম্প, জান বাল্ট, ডিলান লাইচরউইলেম মাইবার্গের ওপর।

বিশ্বকাপে নামিবিয়া পড়েছে শক্তিশালী একটি গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আয়োজক ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডসযুক্তরাষ্ট্র—যা নামিবিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

নামিবিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেইন গ্রিন (উইকেটকিপার), বার্নার্ড স্কল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান, জে জে স্মিট, জান ফ্রাইলিঙ্ক, লোরেন স্টিনক্যাম্প, মলান ক্রুগার, জান নিকল লফটি–ইটন, জ্যাক ব্রাসেল, বেন শিকোঙ্গো, জান বাল্ট, ডিলান লাইচর, উইলেম মাইবার্গ, ম্যাক্স হেইঙ্গো।
ভ্রমণরত রিজার্ভ: আলেক্সান্ডার বুসিং-ভলসচেঙ্ক।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ