শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

তথ্য ভবনে সরকারি কর্মকর্তাদের রাতের গোপন বৈঠক নিয়ে তোলপাড়

পাঠক প্রিয়

যে কারণে ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণা

অনলাইন ডেস্ক ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এককভাবে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেল...

কাজু বাদামের স্বাস্থ্য উপকারিতা

অনলাইন ডেস্ক  কাজু বাদাম (Cashew Nut) একটি সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ বাদাম। এটি শুধু স্ন্যাক্স হিসেবে নয়, রান্নায় স্বাদ বৃদ্ধির...

বাংলাদেশ দলের জন্য বাড়তি নিরাপত্তা ঝুঁকি নেই: আইসিসির মূল্যায়ন

স্পোর্টস ডেস্ক আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান জল্পনা ও বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)...

কলাপাড়া-রাঙ্গাবালীকে উন্নয়নের রোল মডেল গড়ার প্রত্যয় এবিএম মোশাররফ হোসেনের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন...

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ৪-৪ গোলে ড্র

অনলাইন ডেস্ক থাইল্যান্ড, ব্যাংকক: সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই ৪-৪ গোলে ড্রয়ে...

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ের তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরে সরকারি কর্মকর্তাদের একটি গোপন বৈঠন ঘিরে তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার রাতের এই বৈঠকে সরকারের একজন সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, বৈঠকটি অনুষ্ঠিত হয় অফিস সময়ের পর এবং অত্যন্ত সীমিত পরিসরে। কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে, প্রশাসনিক কিছু সমন্বয়মূলক ইস্যু নিয়ে কথা হয়েছে। তবে এ ধরনের বৈঠককে ঘিরে নানা প্রশ্ন উঠছে অভ্যন্তরীণ মহলে।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে আছেন মো. আবদুল জলিল। তিনি অতীতে সাবেক শিল্পমন্ত্রী এবং জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানা যায়। তাঁর দায়িত্বকালে তথ্য ভবনে এমন বৈঠককে কেন্দ্র করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। কেউ কেউ বলেন, এটি ছিল “রুটিন প্রশাসনিক সমন্বয় বৈঠক”, অন্যদিকে কয়েকজন কর্মকর্তা দাবি করেন, “গোপনীয়তার মাত্রা অস্বাভাবিক হওয়ায় স্বাভাবিক কৌতূহল তৈরি হয়েছে।”

তথ‍্য ভবনের একাধিক সূত্রে জানা গেছে ,বৈঠকে উপস্থিত হওয়া সরকারী কর্মকর্তাদের গাড়ির নম্বরগুলো হলো ঢাকা মেট্রো-ঘ ১৫-৯৫২০, ঢাকা মেট্রো-গ ৩১-৯১০০, ঢাকা মেট্রো- গ ৩৫-৩৪২১। সরকারের প্রভাবশালী একজন সচিবদের নেতৃত্বে বেশকিছু সরকারি কর্মকর্তা তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ বৈঠক করেন।

এমন অভিযোগে রাতেই তথ্য ভবনে যান কয়েকজন সাংবাদিক। তথ্য ভবনের লিফটের আটে নবম তলায় গণযোগাযোগ অধিদপ্তরে গিয়ে দেখা যায়, সম্মেলন কক্ষে গোপন বৈঠক চলছে। কর্মচারীদের করা প্রহরায় রুদ্ধদ্বার এই বৈঠকে অর্ধশতাধিক ব্যক্তি পরামর্শ করছেন।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত এক কর্মকর্তা জানান, রাত ৮টা থেকে একজন সচিবসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক করছেন। সেখানে যাওয়া যাবে না।

জানা গেছে, অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল-সহ জামায়াতে ইসলামীর অনুসারীরা রাত ৮টা থেকে গোপন বৈঠক শুরু করেন।

ঢাকায় সরকারি তথ্য ভবনে হঠাৎ এতো গুরুত্বপূর্ণ কী বৈঠক চলছে, এ নিয়ে কৌতূহলী সাংবাদিক ও উৎসুক কয়েকজন নজর রাখছিলেন। তবে মহাপরিচালক আবদুল জলিল সাংবাদিকদের জানান, কুমিল্লার বুড়িচং মডেল ট্রাস্টের একটি বৈঠক চলছে। সেখানে দলীয় কোনো বিষয় নেই। রাত সোয়া ৯টার দিকে হঠাৎ করে আপ্যায়ন শেষে সবাই বেরিয়ে যান।

বৈঠকে অংশ নেওয়া সচিব বা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্য ভবনের এই রাতের বৈঠক নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে—এটি কেবল রুটিন বৈঠক, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তার স্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে অনেকে।

সর্বশেষ সংবাদ

ইরানে সহিংস আন্দোলনে সরকারের পতনের দ্বারপ্রান্তে: জাফর পানাহি

অনলাইন ডেস্ক ইরানের স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি বলেছেন, সহিংস আন্দোলনের কারণে ইসলামী প্রজাতন্ত্রের পতন নিকটবর্তী। শুক্রবার (১৬ জানুয়ারি)...

খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার পর শুরু হওয়া...

যে কারণে ইসলামী আন্দোলনের একক নির্বাচনের ঘোষণা

অনলাইন ডেস্ক ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এককভাবে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে দলের...

উত্তরার সাততলা আবাসিক ভবনে আগুনে ছয়জনের মৃত্যু

অনলাইন ডেস্ক রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনে ভোরের আগুনে ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার...

দেহের কোথায় আরবি ২৯ হরফ আছে- পর্ব ১

শাহ অনুরাগ ২৯ হরফের বিস্তারিত এক পোস্ট দিলে পাঠকের ধৈর্য্যচ্যুতি ঘটতে পারে। তাই পর্ব আকারে পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের প্রথম পর্ব থাকল, আলিফ ও...

জনপ্রিয় সংবাদ

শোকজের জবাব না দিলে বিসিবি পরিচালক পদ হারাতে পারেন নাজমুল ইসলাম

অনলাইন ডেস্ক বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে সৃষ্ট উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। এই ঘটনার জেরে ইতিহাসে প্রথমবারের মতো...

প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির আজ সপ্তম দিন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়ে...

কলাপাড়া-রাঙ্গাবালীকে উন্নয়নের রোল মডেল গড়ার প্রত্যয় এবিএম মোশাররফ হোসেনের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কলাপাড়া-রাঙ্গাবালীর উন্নয়নযাত্রার সূচনা করেছিল...

নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলীয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।...