রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তনের রায় দেশের মানুষের বিজয়: দুলু

পাঠক প্রিয়

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি দেশের মানুষের প্রতি আস্থাশীল বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যেই এ ব্যবস্থা বাতিল করেছিল। এখন আদালতের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় দেশের মানুষ বিজয় লাভ করেছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার শহরের আলাইপুরে নাটোর বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত ব্যাংকার, শ্রমিক ও কর্মচারীদের নিয়ে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

তিনি বলেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। দেশের মাটি ও মানুষের দল হিসেবে বিএনপিই জনগণের আস্থা অর্জন করেছে। তাই ভারতপন্থী বা বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নকারী কোনো গোষ্ঠী দেশের রাজনীতিতে টিকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

সভায় বিএনপির স্থানীয় নেতারা ছাড়াও অবসরপ্রাপ্ত ব্যাংকার, শ্রমিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ