শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ঢাবিতে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পাঠক প্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় এর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সামার ২০২৩ সেশনের প্রফেশনাল মাস্টার্স ইন পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটসের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম একই সাথে উচ্চারিত হয়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রফেশনালসদের জন্য এই মাস্টার্স প্রোগ্রাম শুরু করা হয়েছে কেননা এটি সময়ের চাহিদা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রফেশনাল মাস্টার্স এর সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে শিক্ষাটা শুধু একপাক্ষিক থাকেনা বরং সেটি ছাত্র এবং শিক্ষকের মধ্যে অর্জিত জ্ঞান ভাগ করে নেয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলে থাকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর জনাব সাইফুদ্দিন আহমেদ সহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ । এ সময় শিক্ষার্থীদের মাঝে ফুল ও উপহার সামগ্রী দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই মাস্টার্স প্রোগ্রামে ১ম ব্যাচে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায় । এবছরের ডিসেম্বর মাসে প্রফেশনাল মাস্টার্স এর ২য় ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ