নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১২ ডিসেম্বর (নিজস্ব সংবাদদাতা) – রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় আজ দুপুরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে।
ঘটনার সময় হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি জানান, হাদি রিকশা থেকে নামার সময় অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়। মুহূর্তেই পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। রাফি বলেন, “হঠাৎ গুলির শব্দ শুনে আমি সরাসরি পিছনে তাকাই, হাদি আহত হয়ে পড়ে। পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।”
মো. রাফি বলেন, ‘জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। রিকশায় ছিলাম। বিজয়নগর আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।’
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্তকাজ করছে। সিসিটিভি ফুটেজ ও সাক্ক্ষীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
প্রার্থী শরিফ ওসমান হাদির রাজনৈতিক কর্মকাণ্ড এবং সম্প্রতি নির্বাচন প্রস্তুতি কেন্দ্রিক কাজের কারণে এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


