বুধবার, অক্টোবর ৭, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ১০ শতাংশ

পাঠক প্রিয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা, ৪ জানুয়ারি – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রবিবার (৪ জানুয়ারি) রাতে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশ ন্যূনতম পাস নম্বর অর্জনে ব্যর্থ হয়েছেন। ফলে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ১০ শতাংশ।

ঢাবির অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

পরিসংখ্যান অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৪,০৬২ জন শিক্ষার্থী। এতে প্রতিটি আসনের জন্য গড়ে ৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন। আসন বণ্টন অনুযায়ী, ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।

শাখাভিত্তিক মেধাতালিকায় শীর্ষ শিক্ষার্থীরা:

  • ব্যবসায় শিক্ষা শাখা: রাজধানীর নটরডেম কলেজের তাসলিম সুলতান হিমেল। ভর্তি পরীক্ষায় ৮৫ নম্বর অর্জন করেছেন; অতিরিক্ত জিপিএ নম্বর যোগ হয়ে তার মোট স্কোর ১০৫।

  • বিজ্ঞান শাখা: কুমিল্লা বোর্ডের নটরডেম কলেজের আদিব বিন জামান। ভর্তি পরীক্ষায় ৮১ নম্বর; জিপিএ যোগে মোট স্কোর ১০১।

  • মানবিক শাখা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের লুবাইনা আনজুম। ভর্তি পরীক্ষায় ৮৭ নম্বর; জিপিএ যোগে মোট স্কোর ১০৭।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও চারটি বিভাগীয় শহরের কেন্দ্রে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ