শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

ঢাকায় রবিবারের গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক কর্মসূচি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা: রাজধানী ঢাকায় আজ রবিবার (২৫ জানুয়ারি) বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দিনের শুরুতেই কিছু উল্লেখযোগ্য কর্মসূচি হলো:

বিএনপি
সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের আয়োজন করা আলোচনাসভায় অংশগ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং করবেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
দুপুর ১২:৩০ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি-সাইবার বিভাগের অভিযান নিয়ে ব্রিফ করবেন ডিএমপি ডিসি-ডিবি (সাইবার উত্তর) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। সম্প্রতি মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, ল্যাপটপ ও সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা
দুপুর ২টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

পরিকল্পনা উপদেষ্টা
দুপুর ২:৩০ মিনিটে এনইসি সম্মেলন কক্ষে এনই সভা শেষে ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ