শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ডেমরায় বিএনপি প্রার্থী নবীউল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক 

রাজধানীর ডেমরায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নবীউল্লাহ নবী। এ সময় তিনি বলেন, মানুষের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি এবং জনগণের ভালোবাসা ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য দলটি সম্পূর্ণ প্রস্তুত। কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার ডেমরা থানার ৬৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন নবীউল্লাহ নবী। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডেমরার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান তিনি।

গণসংযোগকালে নবীউল্লাহ নবী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে বিএনপির ওপর আস্থা রাখার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করে বলেন, এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে কোনোভাবেই জনগণের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পারে।

এ সময় ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ