শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার

পাঠক প্রিয়

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার (আজ) বিকেল পাঁচটার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী হাসান নামে এক যুবক জানান, বিকেল পাঁচটার দিকে তিনি ও তার কয়েকজন বন্ধু হাসপাতালের কম্পাউন্ডে খেলছিলেন। এ সময় পাশের একটি ডাস্টবিন থেকে দুটি কুকুর নবজাতকের লাশ নিয়ে টানাটানি করতে দেখে তারা বিষয়টি বুঝতে পারেন। পরে দ্রুত টঙ্গী পূর্ব থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। তবে কে বা কারা এই নবজাতকের লাশ সেখানে ফেলে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. আফজালুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি এখনো আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।”

পুলিশ ধারণা করছে, তদন্তের মাধ্যমে নবজাতকের পরিচয় ও ঘটনার পেছনের প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় হাসপাতাল এলাকা ও আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ