শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

ট্রেনের ধাক্কায় মারা গেলেন লঙ্কান ক্রিকেটার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো দীর্ঘ সাত বছর ধরে জীবন-মৃত্যুর লড়াইয়ের পর মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৩ বছর।

শ্রীলঙ্কার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ কলম্বোর মাউন্ট ল্যাভিনিয়ায় সমুদ্রসৈকতে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আকশু। তখন তার বয়স মাত্র ২৭ বছর ছিল। দুর্ঘটনার পর তিনি দীর্ঘ সময় লাইফ সাপোর্টে ছিলেন এবং কোমা থেকে আর ফেরেননি। দুর্ঘটনার ঠিক দুই সপ্তাহ আগে তিনি রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন।

ডানহাতি ব্যাটসম্যান আকশু ফার্নান্দো ২০১০ সালে নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খেলেছিলেন। তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছিলেন এবং অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৭ দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার রোশন অভয়সিংহে তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আকশু ছিলেন ভদ্র, হাসিখুশি এবং সবার প্রিয় মানুষ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ