বুধবার, জুলাই ১৫, ২০২৬

ট্রেনের ধাক্কায় খাদে পড়া হাতি উদ্ধার, চিকিৎসা চলছে

পাঠক প্রিয়

সিলেট ব্যুরো

সিলেট: সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে থাকা একটি হাতি ১৮ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল হাতিটিকে খাদ থেকে উদ্ধার করে। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞরা আহত হাতিটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিটি মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটের একটি বিয়ের অনুষ্ঠানে ভাড়া আনা হয়েছিল। শনিবার (১৭ জানুয়ারি) রাত ১২টার দিকে ঢাকা থেকে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়। দীর্ঘ সময় খাদের কাদাজলে থাকায় হাতিটি নিস্তেজ হয়ে পড়ে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ জানান, দুর্ঘটনার কারণে হাতিটির পেছনের দুই পা আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি বলেন, “প্রাথমিক চিকিৎসার পর হাতিটি নড়াচড়া করছে, তবে পুরো সুস্থ হতে আরও অনেক সময় লাগবে।”

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, হাতিটিকে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এর মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ