শনিবার, মার্চ ১৪, ২০২৬

টেক্সাসের স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু নিহত

পাঠক প্রিয়

আর্নল্ড শোয়ার্জনেগারের আসন্ন সিনেমা: ‘কোনান’, ‘কমান্ডো’ ও ‘প্রেডিটর’ ফিরছে পর্দায়

অনলাইন ডেস্ক আশির দশকের জনপ্রিয় অ্যাকশন কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জনেগার নতুন সিনেমায় ভক্তদের জন্য সুখবর দিলেন। ৭৯ বছর বয়সী এই অভিনেতা...

ইরানের সরকার পতন নিয়ে সুর নরম করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ইরানের সরকার পতনের সম্ভাবনা নিয়ে কিছুটা সংযত অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের...

এক পরিবারের ৯ সদস্যের মৃত্যু: শোকের ছায়া নেমেছে শহরে

মোংলা প্রতিনিধি  মোংলা, বাগেরহাট – সোমবার ভোর রাতে মোংলায় এক পরিবারের ৯ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন পৌর...

ব্রিটিশ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, আহত মার্কিন সেনা

অনলাইন ডেস্ক  ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। চলমান...

আরব বিশ্বের জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি মার্কিন-ইসরায়েল জোট?

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় আরব বিশ্বের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট—তা নিয়ে নতুন করে বিতর্ক...

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে মঙ্গলবার অন্তত ১৯টি শিশুসহ একুশ জন নিহত হয়েছে। বাকি দুজন প্রাপ্তবয়স্ক, যাদের মধ্যে একজন ওই শিশুদের শিক্ষক বলে নিশ্চিত হওয়া গেছে। টেক্সাসের গভর্নর জানিয়েছেন এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি আঠার বছর বয়সী। তার হাতে একটি বন্দুক ও এআর-১৫ রাইফেল ছিল বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে যে সন্দেহভাজন ওই বন্দুকধারী পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে।

তবে হামলাকারী কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়।অন্যদিকে যেসব শিশুরা মারা গেছে তাদের বয়স ছিলো সাত থেকে দশ বছরের মধ্যে এবং তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ গ্রেডের শিক্ষার্থী ছিলো। নিহতদের মধ্যে যার পরিচয় পাওয়া গেছে, স্যান অ্যান্টোনিও এলাকার স্থানীয় টেলিভিশন চ্যানেল কেস্যাট-টিভির খবর অনুযায়ী তার নাম ইভা মিরেলেস। তিনি স্কুলটির চতুর্থ গ্রেডের শিক্ষক। জানা গেছে দক্ষিণ টেক্সাসের যে স্কুলে এ ঘটনা ঘটেছে সেটি একটি প্রাইমারি স্কুল। দেশটিতে বন্দুক সহিংসতা নিয়ে ক্রমবর্ধমান আলোচনার মধ্যেই এ ঘটনা ঘটলো। স্থানীয় সময় বেলা সাড়ে এগারটার দিকে ঘটনাটি ঘটে এবং তদন্ত কর্মকর্তারা বলছেন যে ওই কিশোর একাই ঘটনাটি ঘটিয়েছে।ওই স্কুলে পাঁচশোর মতো শিক্ষার্থী আছে এবং স্কুলে আসা অন্য শিক্ষার্থীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। যদিও স্থানীয় হাসপাতালগুলো বলছে যে স্কুল থেকে আনা কিছু শিক্ষার্থীকে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। ইয়ুভালডে মেমোরিয়াল হাসপাতাল ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে যে অ্যাম্বুলেন্স ও বাসে করে ১৩ শিক্ষার্থীকে সেখানে নেয়া হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনায় শোক জানাতে শনিবার দেশটির পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউজে দেয়া বক্তৃতায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ম্যাস শুটিং বা নির্বিচার গুলির এসব ঘটনায় তিনি হতাশ ও ক্লান্ত। তিনি আবারও বন্দুক নিয়ন্ত্রণের জন্য আহবান জানিয়েছেন। শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ দেশটির প্রায় সব পর্যায়ের রাজনীতিকরাই। এ ধরনের ঘটনা এড়াতে একটি গ্রহণযোগ্য বন্দুক নীতিমালা প্রণয়নের আহবান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। প্রসঙ্গত, আমেরিকায় দীর্ঘদিন ধরেই এভাবে নির্বিচার গুলি করে হত্যার ঘটনা ঘটছে। দেশটিতে বন্দুকের ওপর নিয়ন্ত্রণ আরোপের দাবিও জোরদার হচ্ছে। তবে এ নিয়ে সেখানকার রাজনৈতিক মহল বিভক্ত। বিশেষ করে স্কুলে এভাবে গুলির ঘটনা দেশটিতে মারাত্মক আকার ধারণ করেছে।

শিক্ষা বিষয়ক একটি প্রকাশনার তথ্য অনুযায়ী গত বছরেই এ ধরণের অন্তত ২৬টি ঘটনা ঘটেছে। এমনকি স্কুলের পাঠক্রমে এ ধরণের ঘটনা হলে তা থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে তা শেখানো হয়। এর আগে ২০১২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে কুড়ি বছর বয়সী এক ব্যক্তির গুলিতে ২৬ জন নিহত হয়েছিলো, যার মধ্যে কুড়ি জনই ছিলো পাঁচ থেকে ছয় বছর বয়সী।

Courtesy: BBC Bangla.

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধ: তাৎক্ষণিক ঝুঁকি কম, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপের আশঙ্কা

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক ধাক্কার আশঙ্কা আপাতত কম বলে মনে করছে অর্থ...

খার্গ দ্বীপে মার্কিন হামলা: পাল্টা জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র...

সুপ্রিম কোর্টের অবকাশকাল: জরুরি মামলা নিষ্পত্তিতে দুই চেম্বার কোর্ট গঠন

অনলাইন ডেস্ক আসন্ন অবকাশকালকে সামনে রেখে জরুরি মামলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য দুইটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অবকাশকালীন...

রোজার প্রকৃত পুরস্কার আল্লাহর সান্নিধ্য—সুফি সাগর সামস

অনলাইন ডেস্ক রমজান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর সান্নিধ্য লাভ—এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর...

আরব বিশ্বের জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি মার্কিন-ইসরায়েল জোট?

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় আরব বিশ্বের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট—তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বিশ্লেষণধর্মী...

জনপ্রিয় সংবাদ

রোজার প্রকৃত পুরস্কার আল্লাহর সান্নিধ্য—সুফি সাগর সামস

অনলাইন ডেস্ক রমজান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর সান্নিধ্য লাভ—এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর...

সুপ্রিম কোর্টের অবকাশকাল: জরুরি মামলা নিষ্পত্তিতে দুই চেম্বার কোর্ট গঠন

অনলাইন ডেস্ক আসন্ন অবকাশকালকে সামনে রেখে জরুরি মামলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য দুইটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অবকাশকালীন...

মধ্যপ্রাচ্য যুদ্ধ: তাৎক্ষণিক ঝুঁকি কম, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপের আশঙ্কা

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক ধাক্কার আশঙ্কা আপাতত কম বলে মনে করছে অর্থ বিভাগ। তবে সংঘাত দীর্ঘস্থায়ী হলে...