রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে টিকিট পেল বাংলাদেশ

পাঠক প্রিয়

স্পোর্টস ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের ফলে দুই ম্যাচ হাতে রেখেই মূলপর্বে খেলা নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

এর আগে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্র আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১২৯ রান তোলে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করলে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে ডি এল মেথডে নেদারল্যান্ডসকে ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের ফলে নেদারল্যান্ডসও বাছাই পর্ব থেকে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। তাদের সমান ৬ পয়েন্ট হওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায়। ফলে সুপার সিক্সে বাকি দুই ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা বাংলাদেশের জন্য।

বাছাই পর্ব থেকে বাকি দুই বিশ্বকাপ টিকিটের দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অন্যদিকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা প্রায় শেষ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে বাংলাদেশের এই অর্জন দেশের নারী ক্রিকেটের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ