সোমবার, জুন ১৫, ২০২৬

টাঙ্গাইলে আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা

পাঠক প্রিয়

টাঙ্গাইল জেলার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেড এ অনুষ্ঠিত হলো আন্ত:স্কুল কারাতে প্রতিযোগিতা। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিস।
সকালে টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি স্কুলের ৭২ জন নতুন খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায়।

বালক এবং বালিকাদের ৬টি ইভেন্টে সর্বোচ্চ ৩টি স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। দলের পক্ষে স্বর্ণ জিতেছে সামিহা রেজা হৃদিতা, কারার তাসমিন এবং আবিদা আক্তার। এছাড়া বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মো: সফল এবং মো: শিশির পান দুটি স্বর্ন এবং আনুহলা উচ্চ বিদ্যালয়ের মো: সুমন পান একটি স্বর্ণ। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ বায়েজীদ হোসেন, এক্সিস ইয়োগা সেন্টারের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম লাবলু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। জেলা ক্রীড়া অফিসার জানান, টাঙ্গাইল জেলায় কারাতে ইভেন্টের প্রসারের জন্য প্রতিটি স্কুলে গিয়ে প্রাথমিক বাছাই করা হয়। এক্সিস ইয়োগা সেন্টার এর সহযোগিতায় প্রতিটি স্কুল থেকে আগ্রহী ৫০ জন প্রাথমিক বাছাইয়ে সুযোগ পান। এখান থেকে চূড়ান্ত এই প্রতিযোগিতায় সুযোগ পান ৬ জন করে খেলোয়াড়। তবে ছাত্র-ছাত্রীদের আগ্রহের কারণে প্রতিযোগিতার পরে স্কুলে মাসব্যাপী ফ্রী প্রশিক্ষণের বিষয়ে পরিকল্পনা করা হয়।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ