বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন: উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, ১৫ নভেম্বর আদেশ জারি

পাঠক প্রিয়

 

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকার একটি খসড়া প্রায় চূড়ান্ত করেছে। আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকার ১৫ নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে চায়।

সরকারি সূত্র জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে পরামর্শের পর চূড়ান্ত খসড়ায় বেশ কিছু প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দাবিদাওয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করে সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।

খসড়ার অন্যতম প্রস্তাব হলো—সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে আয়োজন করা। এতে ব্যয় কমবে এবং জনগণের অংশগ্রহণও বাড়বে বলে মনে করছে সরকার।

এ ছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি নিয়েও সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। এ পদ্ধতিতে জনগণের মোট ভোটের অনুপাতে আসন বণ্টনের সুযোগ তৈরি হবে, যা প্রতিনিধিত্বের পরিধি বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব প্রস্তাবের পাশাপাশি বাস্তবায়ন-পর্যায়ের রূপরেখা, গণভোটের কাঠামো ও আইনি দিক নিয়েও বিস্তারিত আলোচনা হবে। সরকার চায়, চলতি মাসের মধ্যেই পুরো প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হোক।

৩০টি দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ৬টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। ৮৪টি প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান-সম্পর্কিত। সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলোর অন্তত ৩৬টিতে কোনো না কোনো দলের ভিন্নমত আছে।

একজন জ্যেষ্ঠ নীতিনির্ধারক বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন এখন সরকারের অগ্রাধিকারসূচিতে আছে। রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে নিতে চাই আমরা।”

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ