শনিবার, মার্চ ১৪, ২০২৬

জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিই দিতে পারে বাসযোগ্য শহরের নিশ্চয়তা

পাঠক প্রিয়

ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের স্বশস্ত্র বাহিনী

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন Mojtaba Khamenei।...

তদবির নয়, সব ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক  রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

রোজার প্রকৃত পুরস্কার আল্লাহর সান্নিধ্য—সুফি সাগর সামস

অনলাইন ডেস্ক রমজান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর সান্নিধ্য লাভ—এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি...

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের, সৌদি ঘাঁটিও লক্ষ্যবস্তু

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক...

অমর একুশে বইমেলায় জহিরুল ইসলামের দুটি নতুন বই

অনলাইন ডেস্ক ঢাকা: অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে পাঠকদের জন্য এসেছে সাংবাদিক ও লেখক জহিরুল ইসলামের দুটি নতুন বই। ভ্রমণকাহিনি ‘আয়া...

বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক), সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং জেট নেট বিডি এর যৌথ আয়োজনে “Role of Renewable Energy for a Livable City” শীর্ষক একটি পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০শে মার্চ) সকাল ১১টায় বিআইপি কনফারেন্স হল, প্ল্যানার্স টাওয়ার, বাংলা মোটর, ঢাকা-তে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি) এর প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এর সভাপতিত্ব এবং সঞ্চালনায় পলিসি ডায়ালগে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান ও বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী নকী। ডায়ালগটিতে মূল প্রবন্ধ প্রদান করেন বায়ুমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

ঢাকার প্রধান সমস্যা উল্লেখ করে বাসযোগ্য নগরী গড়তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন বক্তারা।

পলিসি ডায়ালগে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে শিল্পায়ন ও নগরায়ণ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, সেখানে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা উল্লেখযোগ্য। এই নির্ভরশীলতাই দেশের বর্তমান বায়ুমান পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে যা ক্রমশই আরও তীব্র আকার ধারণ করছে। আইকিউ এয়ার ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের প্রধান শহর রাজধানী ঢাকা বায়ু দূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান সবসময়ই নিম্নমানের থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণ প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটায় এবং সেইসাথে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুস ক্যান্সার এবং শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বৃদ্ধি করে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করে বসবাস যোগ্য শহর নিশ্চিত করতে হবে।
উক্ত ডায়ালগে গেস্ট অব অনার এর বক্তব্যে স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান ও বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী নকী বলেন, প্রথম কথা হল অবশ্যই সাধ্যমত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। এটি শুধু সরকার বা সরকারি সংস্থা বা কেবলমাত্র নীতিমালার বিষয় নয়। এটি সচেতন সংস্কৃতির বিষয়- তা প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব-যা’ স্বভাবে পরিণত হবে।
পরিবেশ অধিদপ্তর এর বায়ুমান ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জনাব মোঃ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট বায়ু দূষণ বাংলাদেশের জন্য একটি গুরুতর সমস্যা, যা জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে, সঠিক নীতি গ্রহণ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। পরিবেশ অধিদপ্তর থেকে ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলো মনিটরিং এর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। দূষণ নিয়ন্ত্রণে সকল মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। পরিবেশ অধিদপ্তর থেকে চাপ প্রয়োগ করেও সবাইকে একত্রিত করে কাজ করানো সম্ভব হচ্ছে না। বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমাদেরকে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যে সকল নীতিমালা রয়েছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে বিআইপি এর প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির প্রচুর সম্ভাবনা রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবহন ও শিল্পখাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে আমরা একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারি। এটি শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্য নয়, বরং ভবিষ্যত প্রজন্মের জন্যও একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, (ডব্লিউবিবিটি) এর পরিচালক গাউস পিয়ারী বলেন, বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নাই। বাংলাদেশ বায়ু দূষণ, শব্দদূষণ, নদী দূষণ কমাতে জীবাশ্ম জালানির ব্যবহার কমিয়ে আনা এখন সময়ের দাবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী রাশেদুজ্জামান মজুমদার বলেন, জ্বালানি নিয়ে এই পর্যন্ত অনেকগুলো পরিকল্পনা করা হয়েছে। কিন্তু কোনটাই নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন টার্গেট পূরণ করতে পারেনি। আমাদের সবগুলো জ্বালানি নীতির মধ্যে সমন্বয় করতে হবে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৫ এর আলোকে জ্বালানি মহাপরিকল্পনা ২০২৩ কে সংশোধন করতে হবে।
অ্যাকশন এইড বাংলাদেশের মো: আবুল কালাম আজাদ বলেন, আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে কিন্তু বিদ্যুতের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। ইউক্রেন যুদ্ধের কারণে তেল গ্যাস এলএনজি আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ভয়াবহ লোডশেডিং এ পতিত হয়েছিল দেশ। নবায়নযোগ্য জ্বালানিই তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।
ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের জন্য প্রয়োজন ব্যাপকভাবে জনসচেতনতা। ছোটবেলা থেকে আমাদের শিশুদের শেখাতে হবে নবায়নযোগ্য জ্বালানি কি এবং কেন এটি প্রয়োজন। পাশাপাশি আমাদের জ্বালানি নীতি সমূহের মধ্যে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে। ২০২৩ সালে প্রণীত IEPMP সংশোধন করে সুনির্দিষ্টভাবে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে।
সেন্টার ফর ল এন্ড পলিসি অ্যাফেয়ার্সের সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম তাহিন বলেন, সরকারি নীতিতে ব্যবসায়ীদের যখন প্রায়োরিটি দেয়া হবে তখন জনগণ সুযোগ পাবে না। বিদ্যুতের যে পলিসি তৈরি হচ্ছে তাতে জনগণের পার্টিসিপেশন নাই। ফলে বিদ্যুতের যে দাম বাড়ছে তাতে আমি মত দিতে পারব না।
বারসিক এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা দিন দিন অবাসযোগ্য নগরে পরিনত হচ্ছে। কারন নগরে যে সব শক্তি ও উপকরণ ব্যবহার করা হয় তা পরিবেশ বান্ধব নয়। আমাদের বর্তমান জ্বালানির উৎসস্থল জীবাশ্ম জ্বালানি যা আমাদের নগরকে জলবায়ু সংকটে নিপতিত করছে।জলবায়ু সংকট ও মানব সংকটের কারণে আমাদের নগরকে কে বাঁচাতে। হলে জীবাশ্ম জ্বালানী বাদ দিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।
৭১ টিভির সিনিয়র রিপোর্টার মো: হাবিবুর রহমান বলেন, বাস্তবায়নযোগ্য পরিকল্পনা প্রণয়ের উপর গুরুত্ব দিতে হবে।
পলিসি ডায়লগে বিশেষজ্ঞদের সুপারিশঃ
1. বিদ্যুৎ উৎপাদন, যানবাহন, শিল্প কারখানা, গৃহস্থালি কাজ সহ সকল স্তরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নিয়ে আসা।
2. পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি।
3. IEPMP সহ বিদ্যমান জ্বালানি নীতিগুলোতে সংশোধন আনা।
4. সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ ও বায়োগ্যাস প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি।
5. বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিঃসরণ মান নির্ধারণ এবং এর কঠোর প্রয়োগ নিশ্চিতকরণ।
6. নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বেসরকারি খাতের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক তহবিলের ব্যবহার।
7. বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি।
8. নবায়নযোগ্য শক্তির উৎপাদন ও ব্যবহার উপযোগী করে ভবনগুলোর নকশা প্রণয়ন।
9. বায়ু দূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
উক্ত পলিসি ডায়ালগে আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন বারসিক এর সমন্বয়কারী কামরুজ্জামান সাগর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ারুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর ওয়াসিউর রহমান তন্ময়, মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি এবং সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এর রিসার্চ অফিসার ইলমি তাবাচ্ছুম। এছাড়াও উক্ত পলিসি ডায়ালগে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন পরিবেশবাদী সস্থার প্রতিনিধিগণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধ: তাৎক্ষণিক ঝুঁকি কম, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপের আশঙ্কা

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক ধাক্কার আশঙ্কা আপাতত কম বলে মনে করছে অর্থ...

খার্গ দ্বীপে মার্কিন হামলা: পাল্টা জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র...

সুপ্রিম কোর্টের অবকাশকাল: জরুরি মামলা নিষ্পত্তিতে দুই চেম্বার কোর্ট গঠন

অনলাইন ডেস্ক আসন্ন অবকাশকালকে সামনে রেখে জরুরি মামলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য দুইটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অবকাশকালীন...

রোজার প্রকৃত পুরস্কার আল্লাহর সান্নিধ্য—সুফি সাগর সামস

অনলাইন ডেস্ক রমজান মাসে সিয়াম সাধনার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর সান্নিধ্য লাভ—এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগর...

আরব বিশ্বের জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি মার্কিন-ইসরায়েল জোট?

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় আরব বিশ্বের নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি কে—ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট—তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বিশ্লেষণধর্মী...

জনপ্রিয় সংবাদ

খার্গ দ্বীপে মার্কিন হামলা: পাল্টা জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রফতানি টার্মিনাল খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র...

সুপ্রিম কোর্টের অবকাশকাল: জরুরি মামলা নিষ্পত্তিতে দুই চেম্বার কোর্ট গঠন

অনলাইন ডেস্ক আসন্ন অবকাশকালকে সামনে রেখে জরুরি মামলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য দুইটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অবকাশকালীন...

মধ্যপ্রাচ্য যুদ্ধ: তাৎক্ষণিক ঝুঁকি কম, দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপের আশঙ্কা

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তাৎক্ষণিক প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক ধাক্কার আশঙ্কা আপাতত কম বলে মনে করছে অর্থ বিভাগ। তবে সংঘাত দীর্ঘস্থায়ী হলে...