বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করবো না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক | রংপুর, গাইবান্ধা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো, সেভাবে আমরাও বুক পেতে দিতে রাজি আছি। জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।”

শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আবু সাঈদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, “আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা করবো। আমরা আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।”

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়া। “আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণেই আমরা কাজ করবো।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “কঠিন সঙ্কটেও আমরা আপনাদের ছেড়ে যাইনি, পালাইনি। ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যাই হোক, আপনাদের সাথেই থাকবো।”

এর আগে শনিবার সকালে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রথম জনসভায় যোগ দেন তিনি। এরপর বগুড়া শহরে দুপুর ১২টায়, শেরপুর উপজেলায় দুপুর ২টা ৩০ মিনিটে জনসভায় অংশ নেন। বিকাল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহর এবং বিকাল ৪টায় উল্লাপাড়া উপজেলায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

সিরাজগঞ্জের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় একটি নির্ধারিত সমাবেশে অংশ নিয়ে প্রথম পর্বের সফরের দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শেষ করবেন তিনি।

সমাবেশ শেষে সড়ক পথে তিনি ঢাকায় ফিরবেন বলে জামায়াতের মিডিয়া সেল জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ