মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

জামায়াত ধর্ম বিক্রি করে ভোট প্রার্থনা করছে : হাসান মাহমুদ টুকু

পাঠক প্রিয়

সিরাজগঞ্জ প্রতিনিধি

খুলনা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, জামায়াত ভোটের জন্য ধর্মকে ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি চালিয়ে সমাজে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করছে। ধর্মকে কেন্দ্র করে তাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছে। বিশেষ করে, জামায়াতের মহিলাকর্মীরা কোরআন শিক্ষার নামে ভোট প্রার্থনা করে ধর্মকে বিতর্কিত করছে।

তিনি এই মন্তব্য করেন সোমবার সন্ধ্যার আগে খোকশাবাড়ী হাসপাতাল মোড় ও দিয়ার পাঁচিলে নারী-পুরুষের সঙ্গে চায়ের আড্ডায় বসে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও জানান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে সার, বীজ কিনতে পারবে, ন্যায্যমূল্যে শস্য বিক্রি করতে পারবে এবং সহজে ব্যাংক ঋণ গ্রহণ করতে পারবে। এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হবে, যা ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করবে। প্রথম বছরে বেকার ভাতার ব্যবস্থা গ্রহণ করা হবে।

চায়ের আড্ডায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি মোবারক আলী খান, সাবেক সেক্রেটারি বখতিয়ার ফিরোজ, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা মো. আলতাফ হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মমিন, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিলন ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল আলম বিপ্লব, যুবদল নেতা সোহেল রানা, সাবেক ছাত্রনেতা মো. হাসান আলী, জাহাঙ্গীর আলম সবুজ, মো. লুৎফর রহমান, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বারিক সেখসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ