শনিবার, জুলাই ১৮, ২০২৬

জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত, নতুন সদস্য অন্তর্ভুক্ত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ২১ জানুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুম। বৈঠক সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বৈঠকে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোট প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন কমিটি ও সাব-কমিটির চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নির্বাচনী সফরসূচি নিয়েও বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নবনিযুক্ত সদস্যরা হলেন—
সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম,
ড. খলিলুর রহমান মাদানী,
জনাব অলি উল্লাহ নোমান,
জনাব শহীদুল ইসলাম,
ডা. আনোয়ারুল আযীম,
মিসেস নুরুন্নিসা সিদ্দিকা,
মিসেস সাঈদা রুম্মান,
ডা. হাবিবা চৌধুরী সুইট এবং
আয়েশা সিদ্দিকা পারভীন।

বৈঠক শেষে নেতারা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করা হবে এবং মাঠপর্যায়ে কার্যক্রম গতিশীল করা হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ