শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

জাতীয় মসজিদে ঈদুল আযহার জামাআতের সময়সূচি

পাঠক প্রিয়

আগামী ১ আগস্ট সারাদেশে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি জামাআত অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাআত আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাআত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর এখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাআত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামায়াত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
জাতীয় মসজিদে ঈদের নামাযের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। এসব জামাআত সমূহে ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারীদের তালিকা নিচে তুলে ধরা হলো-
প্রথম জামাআত : সকাল ৭টায়, ইমাম- হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির- হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
দ্বিতীয় জামাআত : সকাল ৭ টা ৫০ মিনিটে, ইমাম- হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির- হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাআত: সকাল ৮টা ৪৫ মিনিটে, ইমাম- হাফেয মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির- মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাআত: সকাল ৯ টা ৩৫ মিনিটে, ইমাম- মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির- মো. শহীদুল্লাহ, প্রধান খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম জামাআত: সকাল ১০টা ৩০ মিনিটে, ইমাম- হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির- হাফেজ মো. আব্দুল মান্নান, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
৬ষ্ঠ ও সর্বশেষ জামাআত: সকাল ১১ টা ১০ মিনিটে, ইমাম- মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো. আব্দুর রাজ্জাক, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

  • বাসস.

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ