শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ৮ জানুয়ারি: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে।

মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী জাতীয় পর্যায়ে কার্যক্রম পুনর্নির্ধারণের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করা হলো।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন নীতিমালা অনুসারে ৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইল (jahida.net@gmail.com) ঠিকানায় পাঠাতে হবে।

এতে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন শ্রেণির তথ্য সংগ্রহ ও প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ম মেনে সময়মতো তথ্য পাঠাবে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ সফলভাবে উদযাপন হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ