সোমবার, মে ১১, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠানের প্রত্যাশায় সরকার

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনার ঝড়। জামায়াতে ইসলামী বলছে, জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে। তাদের দাবি—গণভোটের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী রাজনৈতিক কাঠামো নির্ধারণ করা উচিত।

অন্যদিকে, বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হোক। দলের নেতারা মনে করেন, একদিনে ভোট হলে সময়, ব্যয় ও প্রশাসনিক জটিলতা কমবে এবং ভোটার উপস্থিতিও বাড়বে।

সরকারও বিএনপির অবস্থানের কাছাকাছি অবস্থান নিয়েছে। তারা চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করতে। তবে এই প্রস্তাবে জামায়াত ছাড় দেবে—এমনটাই আশা করছে সরকার। সরকারি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনও প্রশাসনিক সুবিধার দিক বিবেচনা করে একদিনে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, জুলাই সনদে প্রস্তাবিত অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি শুরু থেকেই এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। তাদের দাবি, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হলে বৃহৎ দলগুলোর প্রভাব আরও বাড়বে, ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা কঠিন হবে।

তবে সরকার আশাবাদী, রাজনৈতিক সমঝোতার স্বার্থে বিএনপি শেষ পর্যন্ত উচ্চকক্ষ ও গণভোট—উভয় বিষয়ে কিছুটা ছাড় দেবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গণভোটের তারিখ এবং পদ্ধতি চূড়ান্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি সরকার, বিএনপি ও জামায়াত তিন পক্ষের মধ্যে ন্যূনতম সমঝোতা গড়ে ওঠে, তবে এটি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনের একটি বড় অগ্রগতি।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ