বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

জাতির শক্তি ঐক্যে, বিভক্তিতে পতন : সুফি সাগর সামস্

পাঠক প্রিয়

জাতির শক্তি কেবল জনসংখ্যা বা অর্থনীতিতে সীমাবদ্ধ নয়; বরং তা মানুষের মধ্যে ঐক্য ও সমন্বয়ে নিহিত। যে জাতি একে অপরের সঙ্গে মিলেমিশে দাঁড়াতে পারে, সেই জাতি যে কোনো সংকটের মোকাবিলা করতে সক্ষম। অন্যদিকে, ভেতরের বিভাজন রাষ্ট্র ও সমাজকে দুর্বল করে।

৬২২ খ্রিস্টাব্দে হযরত মুহম্মদ (স) হিজরত করে মদিনার ইয়াহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুশরিক, দাস-দাসী, ধর্ম, বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষকে চুক্তির বন্ধনে ঐক্যবদ্ধ করে একটি জাতিরাষ্ট্র গঠন করেছিলেন।তিনি সকলকে সমানমর্যাদার ভিত্তিতে নাগরিকত্ব দিয়েছিলেন। এই নাগরিকদের গণভোটে নবী মুহম্মদ (স) মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

মহানবী মুহম্মদ (স) এর শাসনামলে ইয়াহুদিরা ছিল, মুসলিম জাতির পরম বন্ধু এবং যুদ্ধক্ষেত্রে সহযোগী। ইয়াহুদিরা মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিল। কিন্তু খিলাফত কায়েম হওয়ার পর থেকে ইয়াহুদি-মুসলমান পরস্পরের চরম শত্রুতে রূপান্তর হয়েছে। এভাবে উমাইয়া খিলাফতের শাসনের প্রভাবে মুসলমানরা পৃথিবীর সকল জাতি-ধর্মের দুশমন এবং ক্ষেত্রবিশেষে গোলামে পরিণত হয়েছে।

ইসলামে ঐক্যকে শুধুমাত্র সামাজিক প্রয়োজন হিসেবে দেখা হয় না; এটি ঈমানি ফরজ। কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, “তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিভক্ত হয়ো না।” (আলে ইমরান, ১০৩)। বিভাজন শুধু রাজনৈতিক দুর্বলতা নয়, এটি দ্বিনি অবাধ্যতারও চিহ্ন।

পবিত্র কুরআন মজিদে সতর্ক করে যে, “শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে।” (আল-মায়িদা, ৯১)। তাই সামাজিক ও নৈতিক সংযমের মাধ্যমে ঐক্য রক্ষা করা জরুরি। আল-বাকারাহ সুরায় বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (১৫৩)।

জাতীয় ঐক্য মানে মতভেদ থাকা সত্ত্বেও সম্পর্ক, ন্যায়বোধ ও দায়িত্ববোধ অটুট রাখা। দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার চূড়ান্ত প্রকাশ হলো, এক হয়ে জাতীয় স্বার্থের জন্য কাজ করা।

সুফি সাগর সামস্
ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ