রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

জয়পুরহাটে তীব্র শীতে জনজীবন স্থবির

পাঠক প্রিয়

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট, ২৪ ডিসেম্বর – টানা এক সপ্তাহ ধরে পশ্চিমা বাতাসের প্রভাবে জয়পুরহাট জেলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে বুধবার সকাল ১১টা পর্যন্ত জেলার সর্বত্র হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে শীতের প্রকোপ বেড়ে গেছে, কুয়াশা বৃষ্টির মতো ঝরে সড়ক ভিজে গেছে।

ঘন কুয়াশার কারণে মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হলেও শীতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষত শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগ যেমন নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রভাবে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, বুধবার ভোর ৬টায় জয়পুরহাট ও বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায়ও তাপমাত্রা অপরিবর্তিত ছিল।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার মধ্যে বাড়ি থেকে বের হওয়া দুষ্কর হলেও জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বাসচালক মুহিবুল জানিয়েছেন, দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে বাস চালাতে হচ্ছে এবং যাত্রী কমে যাওয়ায় বাস চলাচলে অশান্তি সৃষ্টি হয়েছে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, শিশু ও বয়স্কদের শীতজনিত ঝুঁকি এড়াতে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শীতের কারণে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছেন, আর কৃষকরা আলুর ক্ষেত ও আগাম ইরি-বোরো রোপণের কাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ