শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

জবি জকসু নির্বাচনের ভোট গণনা সাময়িক স্থগিত

পাঠক প্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হলেও ওএমআর মেশিনে টেকনিক্যাল সমস্যার কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (কেন্দ্রীয় মিলনায়তন) ভোট গণনা কার্যক্রম শুরু হয়। তবে গণনা শুরুর পরপরই ব্যবহৃত দুটি ওএমআর মেশিনে ‘ম্যাচিং ত্রুটি’ দেখা দেয়। ফলে তাৎক্ষণিকভাবে ভোট গণনা বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।

এ বিষয়ে মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, “দুটি মেশিনের ম্যাচিং অ্যাডজাস্ট করার চেষ্টা চলছে। ভোট গণনা বন্ধ থাকার সুনির্দিষ্ট কারণ খুব দ্রুত জানানো হবে।”

অপর নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, “আমরা দুটি মেশিনে ভোট গণনা করছি, কিন্তু দুটি মেশিনে ভিন্ন ভিন্ন ফলাফল দেখাচ্ছে। গত তিনদিন ট্রায়াল চালানো হয়েছিল, তখন এমন কোনো সমস্যা দেখা যায়নি।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি এবং জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। “সেখানে সবার অংশগ্রহণে একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হবে,” বলেন তিনি।

এর আগে, মঙ্গলবার সকাল ৯টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও একটি হল মিলিয়ে মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জকসু কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট গণনা পুনরায় কবে শুরু হবে, সে বিষয়ে নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট প্রার্থীরা ও শিক্ষার্থীরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ