বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

জবিতে সাংবাদিকদের ওপর হামলা: ‘ছাত্রলীগও যে সাহস করেনি, তা প্রকাশ্যে শিবির করেছে’—ছাত্রদল সভাপতি

পাঠক প্রিয়

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে...

সংসদে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

অনলাইন ডেস্ক জাতীয় সংসদে পাস হয়েছে “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬”। শুক্রবার (বিকাল সাড়ে...

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়—ইরান

অনলাইন ডেস্ক লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির...

আমানতকারীদের সুরক্ষায় ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস

অনলাইন ডেস্ক আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘আমানত সুরক্ষা বিল,...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যে সাহস ছাত্রলীগও করেনি, সেই হামলা প্রকাশ্যে করে দেখিয়েছে শিবির। সাংবাদিকদের ওপর হামলার মতো দুঃসাহসিক কাজ কেউ আগে করেনি বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) বিকালে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহত সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন, “সাংবাদিকদের ওপর হামলার মতো দুঃসাহসিক ঘটনা আগে কেউ ঘটায়নি, কিন্তু শিবির সেটি করে দেখিয়েছে। নতুন বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়।”

তিনি আহত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সুস্থ হওয়ার পর যদি আমার ছাত্রদল কোনো অন্যায় করে, সবার আগে সেটাই নিউজ করবেন। তবে রবিবারের মধ্যেই এই ঘটনার বিচার হবে। মনোবল হারাবেন না, সাহস রাখুন—এটা শুধু আশ্বাস নয়, আমি অঙ্গীকার দিচ্ছি।”

রাকিবুল ইসলাম আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও জবাবদিহি দাবি করেন।

তার দাবি, এই হামলা প্রশাসন ও শিবিরের সুপরিকল্পিত। কারণ আগে থেকেই সেখানে লাঠিসোঁটা ও স্টাম্প জড়ো করে রাখা হয়েছিল। হামলার সময় বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল বলেও অভিযোগ করেন তিনি, যা রহস্যের জন্ম দিয়েছে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামছুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মুস্তাফিজুর রহমান রুমি, মাহমুদুল হাসান, রবিউল আউয়ালসহ ছাত্রদলের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে হামলার ঘটনায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হন। বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে তাদের ওপর হামলা চালানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ সংবাদ সংস্থার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহামুদুর রহমান নাজিদ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. মিলন হোসেন, জনকণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মিজান উদ্দিন মাসুদ, প্রথম আলোর প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক বর্তমানের প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, দৈনিক তরুণকণ্ঠের প্রতিনিধি আবিধ হাসান বাঁধন, ব্রেকিং নিউজ ডটকমের প্রতিনিধি মো. ইয়াসিন সাইফ, বাংলাদেশ গার্ডিয়ানের হাবি

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

সংকট আতঙ্কে জ্বালানি মজুত: বাসা হয়ে উঠছে ‘ঝুঁকির পেট্রোলপাম্প’

বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। তবে বাস্তবে জ্বালানি সরবরাহে বড় কোনো সংকট না থাকলেও,...

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে। শনিবার বিকেলে Islamabad-এ এ বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম Al...

জনপ্রিয় সংবাদ