শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

জকসু নির্বাচনের ফল আজ রাতেই, বৃহস্পতিবার ক্লাস–পরীক্ষা বন্ধ

পাঠক প্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রতিটি বিভাগের চূড়ান্ত ফলাফল আজ বুধবার রাতেই ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোটগণনা কার্যক্রম চলমান রয়েছে এবং সব কেন্দ্রের ফল একসঙ্গে প্রকাশ করা হবে।

এরই মধ্যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবারের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।’

উল্লেখ্য, জকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পেরিয়ে গেলেও এখনো ভোটগণনা সম্পন্ন হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু কেন্দ্রের গণনা শেষ হলেও কয়েকটি কেন্দ্রে প্রক্রিয়া চলমান থাকায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে আজ রাতের মধ্যেই প্রতিটি বিভাগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছে কমিশন।

নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং ফল ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ