রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

চাঁদপুরে মেঘনা নদীতে লঞ্চ সংঘর্ষে ৪ জন নিহত, আহত ৫–৭

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে অন্তত চার জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায়।

সদরঘাট নৌ-পুলিশের ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন ইত্তেফাককে জানান, ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ জাকির সম্রাট-৩অ্যাডভেঞ্চার-৯-এর মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। পুলিশ জানান, আহতের সংখ্যা ৫–৭ জন।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, “ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত দুইটার দিকে হাইমচর এলাকা অতিক্রম করছিল। এই সময় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।”

তিনি আরও জানান, সংঘর্ষের পর জাকির সম্রাট-৩–এর যাত্রীদের অন্য একটি লঞ্চ কর্ণফুলী-৯–এর মাধ্যমে ঢাকায় পাঠানো হয়। পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়।

নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ ঘটনা স্থল পরিদর্শন করে আহতদের তৎপরভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। তারা ঘন কুয়াশা ও নৌ নিরাপত্তা নিয়ে সাধারণ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ